1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
সর্বশেষ:
অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার ২৪ ঘণ্টায় ঢাকায় ২০ মিলিমিটার বৃষ্টি, আজও বজ্রসহ বৃষ্টির আভাস মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ছয় সপ্তাহের মধ্যে আকস্মিক হামলা চালাতে পারে ইরান ভূমিকম্পের ৩ মিনিট পরই নেপালে আকস্মিক বন্যা-ভূমিধস, নিহত বেড়ে ১৫৭ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায় এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ সকাল ১০টায়

হারিয়ে যাচ্ছে গ্রামবাংলার ঐতিহ্য ঢেঁকি

মহানগর ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৮৯৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

এক সময় সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জের মানুষের চালের গুড়া তৈরির একমাত্র মাধ্যম ছিল গ্রামবাংলার ঐতিহ্য ঢেঁকি। ভোরবেলা ঘুম ভাঙ্গতো ঢেঁকিতে চাল ভাঙ্গার শব্দে। বর্তমানে আধুনিকতার ছোঁয়ায় আবহমান বায়লার ঢেঁকি আজ হারিয়ে যেতে বসেছে।

ভোরবেলা ঢেঁকির সেই ধুপধাপ শব্দ আর শুনতে পাওয়া যায় না। গ্রামবাংলার সেই ঐতিহ্য ঢেঁকি এখন প্রায় বিলুপ্তির পথে। আবহমান বাংলার ঐতিহ্যবাহী ঢেঁকি উপজেলার দু’একটি বাড়িতে দেখা গেলেও নেই সেই আগের মতো ঢেঁকিতে চাল গুড়া ভাঙ্গানোর কাজ।

এক সময় অগ্রহায়ণ-পৌষ মাসে কৃষক ধান কাটার সঙ্গে সঙ্গে গৃহস্থ ও কৃষাণিদের ঘরে নতুন ধানের চাল ভাঙ্গা বা চাল গুড়া করা, ফিরনি পায়েস তৈরি করার ধূম পড়ে যেতো উপজেলার কৃষকের ঘরে ঘরে। আকাশে-বাতাসে ভেসে বেড়াতো পিঠার মনোমুগ্ধকর সুঘ্রাণ। আধুনিকতার উৎকর্ষে আজ হারিয়ে যাচ্ছে গ্রামবাংলার এক সময়ের কৃষাণ-কৃষাণিদের ভালো মানের চাল গুড়া করার প্রধান মাধ্যম ঢেঁকি।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট