1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন

স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরে গেলেন ওবায়দুল কাদের

মহানগর রিপোর্ট :
  • প্রকাশের সময় : বুধবার, ১ মার্চ, ২০২৩
  • ৮০৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরের উদ্দেশে যাত্রা করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বুধবার সকাল সাড়ে ৮টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ০৫৮৪ ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করেন।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার শেখ ওয়ালিদ ফয়েজ জানান, সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করাবেন ওবায়দুল কাদের। আগামী ৩ মার্চ তিনি ঢাকায় ফিরবেন। এর আগে, ২ জানুয়ারি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করতে সিঙ্গাপুর গিয়েছিলেন ওবায়দুল কাদের।

এর আগে ২০১৯ সালের মার্চে ওবায়দুল কাদেরের হৃৎপিণ্ডে তিনটি ব্লক ধরা পড়ে। পরে তাকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে বাইপাস সার্জারি করা হয়।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট