1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ:
অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার ২৪ ঘণ্টায় ঢাকায় ২০ মিলিমিটার বৃষ্টি, আজও বজ্রসহ বৃষ্টির আভাস মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ছয় সপ্তাহের মধ্যে আকস্মিক হামলা চালাতে পারে ইরান ভূমিকম্পের ৩ মিনিট পরই নেপালে আকস্মিক বন্যা-ভূমিধস, নিহত বেড়ে ১৫৭ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায় এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ সকাল ১০টায়

সৌদি আরবে ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা

ধর্মীয় ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ মে, ২০২৩
  • ৬৭১ বার এই সংবাদটি পড়া হয়েছে

সৌদি আরবে পবিত্র ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানালো জ্যোতির্বিজ্ঞানীরা। জ্যোতির্বিজ্ঞানের গণনা অনুযায়ী, দেশটিতে আগামী ২৭ জুনে হতে পারে আরাফাতের দিন। সেক্ষেত্রে ২৮ জুন ঈদুল আজহা উদযাপন করবেন দেশটির মুসল্লিরা।

আল আরাবিয়ার সোমবারের (১ মে) এক প্রতিবেদনে জানা গেছে, চাঁদের গতিবিধি অনুযায়ী ২০২৩ সালে ১৮ জুন আরবি জিলহজ মাসের চাঁদ দেখার জোর সম্ভাবনা আছে।

তবে সৌদি আরবের চাঁদ দেখা কমিটির পক্ষ থেকে হজ ও ঈদুল আজহা নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত তারিখ পরিবর্তন হতে পারে।

মুসলিম সম্প্রদায়ের বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহা। যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বিশ্বের মুসলিম সম্প্রদায় ঈদুল আজহা উদযাপন করে। মহান আল্লাহর অপার অনুগ্রহ লাভের আশায় ঈদুল আজহার জামাত শেষে ধর্মপ্রাণ মুসলমানরা সামর্থ্য অনুযায়ী পশু কোরবানি করে থাকেন।

সাধারণত সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ঈদুল আজহা উদযাপনের একদিন পর বাংলাদেশে মুসলমানদের অন্যতম এই উৎসব পালিত হয়।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট