1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ:
রামিসা হত্যা-ধর্ষণ মামলা : সোহেলের মৃত্যুদণ্ড বহাল, স্বপ্না খাতুন খালাস সৌদির রাজধানী রিয়াদে হুথিদের ড্রোন হামলা মিসাইলের রেঞ্জ ২ হাজার কিমি রাখার বাধ্যবাধকতা তুলে নিলো ইরান ইসরায়েলে মঙ্গলবার নির্বাচন, নির্ধারণ হবে নেতানিয়াহুর ভাগ্য রাজশাহীতে আদালতের নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে প্রাচীর ও বাড়ি নির্মাণ মঙ্গলবার থেকে সরকারি চাকরিজীবীদের টানা ৫ দিনের ছুটি অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার ২৪ ঘণ্টায় ঢাকায় ২০ মিলিমিটার বৃষ্টি, আজও বজ্রসহ বৃষ্টির আভাস

সোমবার সকাল থেকে ফ্লাইট ওঠানামা শুরু হচ্ছে চট্টগ্রাম বিমানবন্দরে

মহানগর রিপোর্ট :
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ মে, ২০২৩
  • ৫২৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

অতি প্রবল ঘূর্ণিঝড় মোখার কারণে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা বন্ধ করে দেওয়া হয়েছিল। তবে ঘূর্ণিঝড়ের প্রভাব কেটে যাওয়ায় বিমানবন্দর সচল হচ্ছে।

সোমবার (১৫ মে) সকাল থেকে ফ্লাইট ওঠানামা শুরু হবে বলে জানিয়েছেন বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তাসলিম আহমেদ। তিনি বলেন, ঘূর্ণিঝড়ের কারণে শনিবার (১৩ মে) সকাল ৬টা থেকে রোববার (১৪ মে) রাত ১২টা পর্যন্ত বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছিল। রোববার রাত ১২টার পর আমাদের কোনো ফ্লাইট নেই। সোমবার সকাল থেকে সচল হয়ে যাবে বিমানবন্দর। আমরা ফ্লাইট চালুর জন্য সব জায়গায় যোগাযোগ করছি।

অতি প্রবল ঘূর্ণিঝড় মোখা বাংলাদেশের উপকূল অতিক্রম করেছে। নানা আশঙ্কা থাকলেও এর তেমন প্রভাব পড়েনি চট্টগ্রামে। শুধুমাত্র গুঁড়ি গুঁড়ি বৃষ্টি এবং হালকা বাতাসেই সীমাবদ্ধ ছিল। আবহাওয়া অধিদপ্তর ৮ নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলায় চট্টগ্রাম বন্দরে সর্বোচ্চ অ্যালার্ট-৪ জারি হয়। স্থগিত হয়ে যায় পণ্য খালাসের কার্যক্রম। জেটি থেকে বহির্নোঙরে পাঠিয়ে দেওয়া হয় বড় জাহাজগুলো এবং লাইটার জাহাজগুলোকে কর্ণফুলী নদীর সদরঘাট থেকে শাহ আমানত সেতুর আশেপাশের এলাকায় পাঠিয়ে দেওয়া হয়। তবে ঘূর্ণিঝড়ের প্রভাব কেটে যাওয়ায় এবং সংকেত নেমে যাওয়ায় বন্দরের কার্যক্রম স্বাভাবিক হয়ে যায়।

চট্টগ্রাম বন্দর সচিব ওমর ফারুক রোববার রাতে বলেন, ঘূর্ণিঝড়ে বন্দরের কোথাও কোনো সমস্যা হয়নি। আমরা আগে থেকে প্রস্তুতি নিয়েছিলাম। আবহাওয়া অধিদপ্তরের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ ছিল। বন্দরের স্ট্যান্ডিং কমিটির মিটিং হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। এখন সংকেত নেমে যাওয়ায় বন্দরের কার্যক্রম পুরোদমে শুরু হয়ে গেছে। সকালে জেটিতে জাহাজ ভিড়বে।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট