1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
আব্দুল্লাহপুরে ঘরমুখো মানুষের ঢল, বাস সংকট ও বাড়তি ভাড়ায় চরম দুর্ভোগ মোটরসাইকেলে সর্বোচ্চ তেল নেওয়া যাবে ২ লিটার, প্রাইভেটকারে ১০ মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ রমজানের চাঁদ দেখা গেছে, কাল রোজা শুরু তারেক রহমানের নেতৃত্বে শুরু হলো গণতান্ত্রিক অভিযাত্রা ২০ বছর পর সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি, প্রথমবার বিরোধী দলে জামায়াত সবাইকে কাঁদিয়ে বিদায় নিল ২০২৫, শুরু হলো চ্যালেঞ্জিং নির্বাচনী বছর স্বামীর পাশে চিরনিদ্রায় শায়িত ‘আপসহীন নেত্রী’ খালেদা জিয়া বেগম খালেদা জিয়ার জানাজা বুধবার বাদ জোহর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, একদিনের সাধারণ ছুটি
সর্বশেষ:
ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনায় উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর আগামীকাল পবিত্র ঈদুল ফিতর, দেশজুড়ে প্রস্তুতি সম্পন্ন দেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ৩০ কিলো‌মিটার যানবাহনের ধীরগতি সৌদিতে চাঁদ দেখা যায়নি, ঈদ শুক্রবার যমুনা সেতুর দুই পাড়ে নেই যানজট, স্বস্তিতে ঘরমুখো মানুষ ঈদযাত্রায় পাটুরিয়ায় বাড়ছে যানবাহন, ফেরিতে উঠতে সময় লাগছে বেশি আব্দুল্লাহপুরে ঘরমুখো মানুষের ঢল, বাস সংকট ও বাড়তি ভাড়ায় চরম দুর্ভোগ হাজারো প্রাণের আত্মত্যাগের বিনিময়ে আমরা একটি দায়বদ্ধ সংসদ পেয়েছি হাদি হত্যার দুই আসামিকে দেশে ফেরানোর উদ্যোগ নেওয়া হচ্ছে

সেন্টমার্টিনগামী পর্যটকবাহী দুই জাহাজকে জরিমানা

মহানগর রিপোর্ট :
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৪১৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

কক্সবাজার-সেন্টমার্টিন রুটে চলাচলকারী পর্যটকবাহী দুটি জাহাজকে ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী পরিবহনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়।

শনিবার (১৭ ফেব্রুয়ারি) সকালে উখিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সালেহ আহমেদ ইনানীতে নৌবাহিনীর জেটিঘাটে এ অভিযান পরিচালনা করেন।

সহকারী কমিশনার সালেহ আহমেদ জানান, বার আউলিয়া জাহাজ ধারণক্ষমতার অতিরিক্ত ২৫০ যাত্রী এবং কর্ণফুলী জাহাজ ধারণক্ষমতার অতিরিক্ত ১০০ যাত্রী পরিবহন করছিল।

একইসঙ্গে বার আউলিয়া জাহাজের কর্তৃপক্ষের বিরুদ্ধে পর্যটকদের হয়রানির অভিযোগ থাকায় জাহাজটিকে ১ লাখ টাকা জরিমানা এবং কর্ণফুলী জাহাজকে ৩০ হাজার টাকা জরিমানা ও সতর্ক করা হয়।

কর্ণফুলী জাহাজের কক্সবাজারের ইনচার্জ এবং জাহাজ মালিক সমিতির নেতা হোসাইন ইসলাম বাহাদুর ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তিনি জানান, বার আউলিয়া নামের জাহাজের ধারণক্ষমতা ৮৫০ জন, যেখানে যাত্রী ছিল ১০৭০ জন। ফলে ২২০ জন অতিরিক্ত যাত্রী ছিল। কর্ণফুলী জাহাজের ধারণক্ষমতা ৭৫০ জন, যেখানে যাত্রী ছিল ৮৫০ জন। ওখানে ১০০ অতিরিক্ত যাত্রী ছিল।

তিনি বলেন, মিয়ানমারের সীমান্ত পরিস্থিতির কারণে ১০ ফেব্রুয়ারি থেকে টেকনাফ থেকে সেন্টমার্টিনগামী সব জাহাজ চলাচল বন্ধ রাখা হয়। সে কারণে ইনানী-সেন্টমার্টিন রুটে চাপ কিছুটা বেড়েছে।

তবে অতিরিক্ত যাত্রী বহন না করতে জাহাজগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান জাহাজ মালিক সমিতির নেতা হোসাইন ইসলাম বাহাদুর।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট