1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ:
জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার ২৪ ঘণ্টায় ঢাকায় ২০ মিলিমিটার বৃষ্টি, আজও বজ্রসহ বৃষ্টির আভাস মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ছয় সপ্তাহের মধ্যে আকস্মিক হামলা চালাতে পারে ইরান ভূমিকম্পের ৩ মিনিট পরই নেপালে আকস্মিক বন্যা-ভূমিধস, নিহত বেড়ে ১৫৭ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায় এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ সকাল ১০টায় ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রাথমিকের ১৪ হাজার ৩৮৪ শিক্ষকের যোগদান ২৯ অক্টোবর

সারাদেশে বেড়েছে শীতের তীব্রতা, সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়

আবহাওয়া রিপোর্ট :
  • প্রকাশের সময় : রবিবার, ১৭ ডিসেম্বর, ২০২৩
  • ৪৩১ বার এই সংবাদটি পড়া হয়েছে

উত্তরের জনপদ শীতপ্রবণ জেলা পঞ্চগড়ে গত কয়েকদিন ধরে তাপমাত্রা ৯ ডিগ্রি থেকে ১১ ডিগ্রির মধ্যে উঠানা-নামা করছে। ফলে কয়েকগুণ বেড়েছে শীতের তীব্রতা।

সঙ্গে বইছে উত্তর-পশ্চিম থেকে বয়ে আসা পাহাড়ি হিম বাতাস। আর এই হিম বাতাসের কারণে পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত।
রোববার (১৭ ডিসেম্বর) সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ ডিগ্রি সেলসিয়াস। এদিন ভোর ৬টায় তা রেকর্ড করা হয় ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের মুখ দেখা মিললে কুয়াশার পরিমাণ কম ছিল। এদিকে শীতের সকালে স্থবিরতা দেখা দিয়েছে জেলা জুড়ে। গুরুত্বপূর্ণ মোড়গুলোতে মানুষের উপস্থিতি কম ছিল।

শহরের তেঁতুলিয়া বাসস্ট্যান্ড এলাকার দিনমজুর ফতেমা বেগম বলেন, শীতের বেশ কয়েকটা দিন চলে গেলো এখনো কেও আমাদের দিকে সহায়তার হাত বাড়াচ্ছে না। যে ঠাণ্ডা পড়েছে খুব কষ্টে রাত ও দিন অতিবাহিত করতে হচ্ছে।

আব্বাস আলীর বলেন, কনকনে শীতের কারণে খুব সমস্যা হচ্ছে। ঠাণ্ডার কারণে রাতে ঘুমাতে পারছি না। এদিকে সকালে সময় মত কাজেও যেতে পারছি না।

জানা গেছে, জেলার নিম্ন আয়ের মানুষের পাশে শীত মৌসুমে পাশে থাকতে সব প্রস্তুতি গ্রহণ করছে জেলা প্রশাসন।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের পর্যবেক্ষক রোকনুজ্জামান রোকন বলেন, শনিবার (১৬ ডিসেম্বর) তেঁতুলিয়ায় ৯ দশমিক ৪ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হলেও রোববার সকাল ৯টায় তেঁতুলিয়ার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ ডিগ্রি সেলসিয়াস।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট