1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ:
জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার ২৪ ঘণ্টায় ঢাকায় ২০ মিলিমিটার বৃষ্টি, আজও বজ্রসহ বৃষ্টির আভাস মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ছয় সপ্তাহের মধ্যে আকস্মিক হামলা চালাতে পারে ইরান ভূমিকম্পের ৩ মিনিট পরই নেপালে আকস্মিক বন্যা-ভূমিধস, নিহত বেড়ে ১৫৭ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায় এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ সকাল ১০টায় ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রাথমিকের ১৪ হাজার ৩৮৪ শিক্ষকের যোগদান ২৯ অক্টোবর

সরিয়ে দেওয়া হতে পারে ডিবিপ্রধান হারুনকে

মহানগর রিপোর্ট :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ জুলাই, ২০২৪
  • ৪৫৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদকে তার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হতে পারে। সোমবার (২৯ জুলাই) সন্ধ্যায় ১৪ দলের সভায় এমনটা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সভায় উপস্থিত ছিলেন এমন একাধিক নেতা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সভাটি অনুষ্ঠিত হয়।

১৪ দলের একাধিক সূত্র জানায়, সভায় ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ঢাকা মহানগর ডিবি পুলিশের নানা কর্মকাণ্ডের সমালোচনা করেন। যাকে তাকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার সমালোচনা করেন মেনন।

তিনি বলেন, রাজনৈতিক বিষয়গুলো রাজনৈতিকভাবেই সমাধান করতে হবে। ডিবি কেন এসবের মধ্যে জড়াবে?

 

এ সময়ে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাও হারুন অর রশীদের ওপরে ক্ষোভ জানান।

তিনি আরও বলেন, আমার কাছেও এমন নানা খবর এসেছে। তার কর্মকাণ্ডের জন্য নানা সমালোচনা হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রীর উচিত ছিল বিষয়টি দেখা। কিন্তু এখন আমাকেই হস্তক্ষেপ করতে হচ্ছে। তাকে (হারুন) সরিয়ে দিতে বলব।

জানতে চাইলে ১৪ দলের একজন শীর্ষ নেতা নাম প্রকাশ না করার শর্তে গণমাধ্যমকে বলেন, ‘প্রধানমন্ত্রী হারুনের ওপরে খুবই বিরক্ত। তাকে পদ থেকে সরিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। ’

১৪ দলের সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। সভায় উপস্থিত ছিলেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদ সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীন আখতার, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, বাসদের আহ্বায়ক রেজাউর রশীদ খান, গণতন্ত্রী পার্টির সভাপতি শাহাদাত হোসেন প্রমুখ।

সৌজন্য: কালের কণ্ঠ

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট