1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
সর্বশেষ:
অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার ২৪ ঘণ্টায় ঢাকায় ২০ মিলিমিটার বৃষ্টি, আজও বজ্রসহ বৃষ্টির আভাস মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ছয় সপ্তাহের মধ্যে আকস্মিক হামলা চালাতে পারে ইরান ভূমিকম্পের ৩ মিনিট পরই নেপালে আকস্মিক বন্যা-ভূমিধস, নিহত বেড়ে ১৫৭ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায় এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ সকাল ১০টায়

সরাসরি পাকিস্তান থেকে ফের চট্টগ্রাম বন্দরে আসছে জাহাজ

মহানগর রিপোর্ট :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪
  • ১১২২ বার এই সংবাদটি পড়া হয়েছে

দেশের ইতিহাসে দ্বিতীয়বারের মতো পাকিস্তান থেকে সরাসরি চট্টগ্রাম বন্দরে আসছে কনটেইনারবাহী জাহাজ এমভি ইউয়ান জিয়ান ফা ঝং। গত ১১ ডিসেম্বর দেশটির করাচি বন্দর থেকে ৮২৫ টিইইউস (২০ ফুট দৈর্ঘ্যের একক) কনটেইনার নিয়ে জাহাজটি রওনা দেয়। সবকিছু ঠিকঠাক থাকলে শনিবার (২১ ডিসেম্বর) চট্টগ্রাম বন্দরে পৌঁছানোর কথা জাহাজটির।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জাহাজটিতে আসা কনটেইনারগুলোতে পোশাক শিল্পের কাঁচামাল, ভোগ্যপণ্য মূলত রাসায়নিক ও খনিজ পদার্থ রয়েছে। এর আগে একই জাহাজ ৩৭০ টিইইউস কনটেইনার নিয়ে গত ১১ নভেম্বর চট্টগ্রাম বন্দর পৌঁছে। ওইসময় সংযুক্ত আরব আমিরাত থেকে প্রথমে পাকিস্তানের করাচি বন্দরে পৌঁছে। এরপর সেখান থেকে সরাসরি চট্টগ্রাম পৌঁছে। ওইসময় জাহাজটির বিভিন্ন কনটেইনারে সোডা অ্যাশ, ডলোমাইট চুনাপাথর, ম্যাগনেশিয়াম ভাঙা কাচ, কাঁচামাল কাপড়, রং গাড়ির যন্ত্রাংশ, পেঁয়াজ, আলু, খেজুর, জিপসাম, পুরোনো লোহার টুকরা, মার্বেল ব্লক, কপার ওয়্যার, রেজিন এবং মাদক হুইস্কি, ভদকা ও ওয়াইন ছিল। ১২ নভেম্বর জাহাজটি চট্টগ্রাম বন্দর ত্যাগ করেছিল।

পানামার পতাকাবাহী জাহাজটির দৈর্ঘ্য ১৮২ মিটার এবং প্রস্থ ৩০ মিটার। বাংলাদেশে কর্ণফুলী লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান রিজেন্সি লাইনস লিমিটেড এই সংস্থার বাংলাদেশে স্থানীয় প্রতিনিধি হিসেবে যুক্ত হয়েছে। গ্রুপটির নির্বাহী পরিচালক আনিস উদ দৌলা বলেন, জাহাজটিতে প্রথমবারের তুলনায় এবার পাকিস্তান থেকে অন্তত দ্বিগুণ বেশি কনটেইনার আসছে। সরাসরি জাহাজটি আসায় কয়েকদিন সময় কম লাগছে। এতে করে ব্যবসায়ীদের খরচও সাশ্রয় হচ্ছে।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট