1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
আব্দুল্লাহপুরে ঘরমুখো মানুষের ঢল, বাস সংকট ও বাড়তি ভাড়ায় চরম দুর্ভোগ মোটরসাইকেলে সর্বোচ্চ তেল নেওয়া যাবে ২ লিটার, প্রাইভেটকারে ১০ মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ রমজানের চাঁদ দেখা গেছে, কাল রোজা শুরু তারেক রহমানের নেতৃত্বে শুরু হলো গণতান্ত্রিক অভিযাত্রা ২০ বছর পর সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি, প্রথমবার বিরোধী দলে জামায়াত সবাইকে কাঁদিয়ে বিদায় নিল ২০২৫, শুরু হলো চ্যালেঞ্জিং নির্বাচনী বছর স্বামীর পাশে চিরনিদ্রায় শায়িত ‘আপসহীন নেত্রী’ খালেদা জিয়া বেগম খালেদা জিয়ার জানাজা বুধবার বাদ জোহর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, একদিনের সাধারণ ছুটি

সয়াবিন তেলের দাম লিটারে কমলো ৫ টাকা

মহানগর রিপোর্ট :
  • প্রকাশের সময় : রবিবার, ১৩ আগস্ট, ২০২৩
  • ৪০০ বার এই সংবাদটি পড়া হয়েছে

দেশের বাজারেও সয়াবিন তেলের দাম কমেছে। প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ৫ টাকা কমিয়ে ১৭৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

রোববার (১৩ আগস্ট) বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

অ্যাসোসিয়েশনের নির্বাহী কর্মকর্তা মো. নুরুল ইসলাম মোল্লার সই করা বিজ্ঞপ্তিতে জানানো হয়, বর্তমানে আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের দাম কমে যাওয়ায় সরকারের সঙ্গে আলোচনা করে ব্যবসায়ীরা এ সিদ্ধান্ত নিয়েছেন।

নতুন দাম অনুযায়ী, প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ৫ টাকা কমিয়ে ১৭৪ টাকা নির্ধারণ করা হয়েছে। খোলা সয়াবিন তেলের দাম লিটারে ৫ টাকা কমিয়ে ১৫৪ টাকা, ৫ লিটার বোতলজাত সয়াবিন তেল ২৩ টাকা কমিয়ে ৮৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।

নতুন নির্ধারণ করা এই দাম সোমবার (১৪ আগস্ট) থেকে কার্যকর হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এর আগে, ১১ জুলাই প্রতি লিটার বোতলজাত সয়াবিনের দাম ১০ টাকা কমে ১৭৯ টাকা হয়, যা আগে ছিল ১৮৯ টাকা। খোলা সয়াবিনের দাম লিটারে কমে ৮ টাকা। আর ৫ লিটার বোতলের সয়াবিনের দাম ৪৩ টাকা কমিয়ে ৮৭৩ টাকা নির্ধারণ করা হয়।
একইসঙ্গে খোলা পাম তেলের দাম ৫ টাকা কমিয়ে লিটারপ্রতি নির্ধারণ করা হয় ১২৮ টাকা। বোতলজাত পাম তেলের দাম ১২ টাকা কমিয়ে নির্ধারণ করা হয় ১৪৮ টাকা।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট