1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১২:১১ অপরাহ্ন
সর্বশেষ:
অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার ২৪ ঘণ্টায় ঢাকায় ২০ মিলিমিটার বৃষ্টি, আজও বজ্রসহ বৃষ্টির আভাস মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ছয় সপ্তাহের মধ্যে আকস্মিক হামলা চালাতে পারে ইরান ভূমিকম্পের ৩ মিনিট পরই নেপালে আকস্মিক বন্যা-ভূমিধস, নিহত বেড়ে ১৫৭ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায় এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ সকাল ১০টায়

হঠাৎ বোর্ডিং ব্রিজ ডাউন
শাহজালাল বিমানবন্দরে ভেঙে পড়ল প্লেনের দরজা

মহানগর রিপোর্ট :
  • প্রকাশের সময় : বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
  • ৩৭৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বোর্ডিং ব্রিজ-৬ হঠাৎ নিচে নেমে গিয়ে কুয়েত এয়ারওয়েজের একটি প্লেনের দরজা ভেঙে গেছে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দায়িত্বশীল সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। সূত্রটি জানায়, কুয়েত এয়ারওয়েজের কেইউ-২৮৩ ফ্লাইটটি রাত দেড়টায় কুয়েত থেকে যাত্রী নিয়ে ঢাকায় অবতরণ করে। যাত্রীরা ফ্লাইট থেকে নামার পরপরই দরজা ভেঙে যায়।

এই প্লেনটির রাত পৌনে ৩ টার দিকে ২৮৪ জন যাত্রী নিয়ে ঢাকা থেকে কুয়েত যাওয়ার কথা ছিল।

দরজা ভেঙে পড়া প্লেনটি বোর্ডিং ব্রিজের পাশে দাঁড়ানো অবস্থায়।

 

ঘটনার এক প্রত্যক্ষদর্শী বলেন, সাধারণত প্লেনে যখন যাত্রী বা লোড থাকে প্লেনের অবস্থান কিছুটা নিচের দিকে চেপে থাকে। যাত্রী নামার পর প্লেনের লোড কমে গেলে প্লেন কিছুটা উপরে উঠে যায়। এই ফ্লাইটের যাত্রী নেমে যাওয়ার পর প্লেন কিছুটা উপরের দিকে উঠে তবে বোর্ডিং ব্রিজ নিচেই ছিল, ফলে ব্রিজের সঙ্গে লেগে প্লেনের দরজা পুরোপুরি ভেঙে যায়।

তিনি আরও বলেন, সাধারণ প্লেনের সঙ্গে বোর্ডিং ব্রিজের একটি গ্যাপ থাকতে হয়। এই প্লেনের সঙ্গে বোর্ডিং ব্রিজ লাগানো ছিল, মাঝে কোন গ্যাপ ছিল না।

কুয়েত এয়ারওয়েজ সূত্র জানায়, দরজা ভেঙে যাওয়ার কারণে কুয়েতগামী যাত্রীরা বিমানবন্দরের ওয়েটিং লাউঞ্জে অবস্থান করছেন। তাদের এয়ারপোর্ট থেকে হোটেলে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। কুয়েতের আরেকটি ফ্লাইট ঢাকায় এসে তাদের নিয়ে যাবে। এছাড়াও যাদের কুয়েত থেকে কানেক্টিং ফ্লাইট ছিল তাদের বিনামূল্যে স্ব স্ব গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করা হবে।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট