1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
শিরোনাম :
আব্দুল্লাহপুরে ঘরমুখো মানুষের ঢল, বাস সংকট ও বাড়তি ভাড়ায় চরম দুর্ভোগ মোটরসাইকেলে সর্বোচ্চ তেল নেওয়া যাবে ২ লিটার, প্রাইভেটকারে ১০ মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ রমজানের চাঁদ দেখা গেছে, কাল রোজা শুরু তারেক রহমানের নেতৃত্বে শুরু হলো গণতান্ত্রিক অভিযাত্রা ২০ বছর পর সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি, প্রথমবার বিরোধী দলে জামায়াত সবাইকে কাঁদিয়ে বিদায় নিল ২০২৫, শুরু হলো চ্যালেঞ্জিং নির্বাচনী বছর স্বামীর পাশে চিরনিদ্রায় শায়িত ‘আপসহীন নেত্রী’ খালেদা জিয়া বেগম খালেদা জিয়ার জানাজা বুধবার বাদ জোহর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, একদিনের সাধারণ ছুটি
সর্বশেষ:
ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনায় উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর আগামীকাল পবিত্র ঈদুল ফিতর, দেশজুড়ে প্রস্তুতি সম্পন্ন দেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ৩০ কিলো‌মিটার যানবাহনের ধীরগতি সৌদিতে চাঁদ দেখা যায়নি, ঈদ শুক্রবার যমুনা সেতুর দুই পাড়ে নেই যানজট, স্বস্তিতে ঘরমুখো মানুষ ঈদযাত্রায় পাটুরিয়ায় বাড়ছে যানবাহন, ফেরিতে উঠতে সময় লাগছে বেশি আব্দুল্লাহপুরে ঘরমুখো মানুষের ঢল, বাস সংকট ও বাড়তি ভাড়ায় চরম দুর্ভোগ হাজারো প্রাণের আত্মত্যাগের বিনিময়ে আমরা একটি দায়বদ্ধ সংসদ পেয়েছি হাদি হত্যার দুই আসামিকে দেশে ফেরানোর উদ্যোগ নেওয়া হচ্ছে

রাফির সঙ্গে হিমুর পরিচয় কীভাবে, জানালেন খালা

বিনোদন রিপোর্ট :
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ নভেম্বর, ২০২৩
  • ৫৫২ বার এই সংবাদটি পড়া হয়েছে

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী হুমায়রা হিমুর মৃত্যু ঘিরে তৈরি হয়েছে রহস্য। কেউ বলছেন আত্মহত্যা, কেউ বলছেন হত্যা। এদিকে হিমুর মৃত্যুর পরপরই তার ফোন নিয়ে পলাতক রয়েছেন হিমুর বন্ধু রাফি। অবশেষে সে আজ (শুক্রবার) সকালে ধরা পড়েছে।

হিমুর মৃত্যুর খবর শুনে ছুটে আসেন অভিনেত্রীর খালা। গণমাধ্যমকে তিনি জানান, আমি যতটুকু জানি বিগো অ্যাপ থেকেই ছেলেটির সঙ্গে পরিচয় হয় হিমুর। ওর বিগোর একটা ভালো টপ সেন্ডার ছিল। আমি ওকে বলেছিলাম যে, বিগোতে তুমি লাইভ কর, তারা তোমার সাপোর্টার এই পর্যন্তই তুমি থাক, বিয়ে পর্যন্ত যেয়ো না। ৪/৫ দিন আগে এতটুকু কথাই ওর সঙ্গে আমার হয়েছিল।

হিমুর খালা বলেন, আজকে এখানে এসেই জানলাম যে, রাফির নম্বর ও ব্লক করেছে। এতকিছু তো আসলে জানি না। আনুমানিক দুপুর ২/৩ টার দিকে ছেলেটা হিমুর বাসায় গিয়েছিল এবং বিকেল ৫টা পর্যন্ত সেখানে ছিল। কিন্তু স্পটে মেকআপ আর্টিস্ট মিহিরও ছিল। তাই সেই ভালো বলতে পারবে আসলে কি হয়েছিল।

তিনি আরও বলেন, সম্ভবত রাফির আইডির নাম জিয়া উদ্দিন রাফি। মিহির এবং রাফি ওকে হাসপাতালে নিয়ে আসার পর হিমুর ফোন নিয়ে ওই ছেলে পালিয়ে গেছে।

জানা গেছে, হিমুর মৃত্যুর সময় তার বাসায় উপস্থিত ছিলেন মেকআপ আর্টিস্ট মিহির এবং হিমুর বন্ধু রাফি। মূলত তারাই হাসপাতালে নিয়ে যায় হিমুকে। তবে অভিনেত্রীর মরদেহ হাসপাতালে রেখেই তার ফোন নিয়ে পালিয়েছে রাফি।

শুক্রবার (৩ নভেম্বর) ময়নাতদন্ত শেষে বাদ জুম্মা চ্যানেল আই চত্বরে হিমুর জানাজা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক ও অভিনেতা রওনক হাসান। তিনি জানান, জানাজা শেষে তার প্রতি শেষ শ্রদ্ধা জ্ঞাপন করা হবে। এরপর লক্ষ্মীপুরে মায়ের কবরের পাশে তাকে সমাহিত করা হবে।

উল্লেখ্য, ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী হুমায়রা হিমু গতকাল বৃহস্পতিবার (২ নভেম্বর) বিকেলে রাজধানীর উত্তরার আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। ফ্যানের হ্যাঙ্গারে রশি দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় উদ্ধার করা হয় তাকে। সেখান থেকে হিমুকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট