1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
আব্দুল্লাহপুরে ঘরমুখো মানুষের ঢল, বাস সংকট ও বাড়তি ভাড়ায় চরম দুর্ভোগ মোটরসাইকেলে সর্বোচ্চ তেল নেওয়া যাবে ২ লিটার, প্রাইভেটকারে ১০ মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ রমজানের চাঁদ দেখা গেছে, কাল রোজা শুরু তারেক রহমানের নেতৃত্বে শুরু হলো গণতান্ত্রিক অভিযাত্রা ২০ বছর পর সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি, প্রথমবার বিরোধী দলে জামায়াত সবাইকে কাঁদিয়ে বিদায় নিল ২০২৫, শুরু হলো চ্যালেঞ্জিং নির্বাচনী বছর স্বামীর পাশে চিরনিদ্রায় শায়িত ‘আপসহীন নেত্রী’ খালেদা জিয়া বেগম খালেদা জিয়ার জানাজা বুধবার বাদ জোহর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, একদিনের সাধারণ ছুটি

রাত ৯টার পর ১১ জেলায় কালবৈশাখী ও বজ্রবৃষ্টির সম্ভাবনা

আবহাওয়া রিপোর্ট :
  • প্রকাশের সময় : শনিবার, ১ জুন, ২০২৪
  • ৫৪৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

রাত ৯টার পর থেকে পরবর্তী ৫ ঘণ্টায় দেশের ১১টি জেলায় কালবৈশাখী ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার (১ জুন) সন্ধ্যায় আবহাওয়া পর্যবেক্ষণে কাজ করা বেসরকারি সংস্থা বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের (বিডব্লিউওটি) পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

সংস্থাটির প্রধান আবহাওয়া গবেষক খালিদ হোসেন বলেন, আজ রাত ৯টার পর থেকে পরবর্তী ৫ ঘণ্টায় মেহেরপুর, ঝিনাইদহ, যশোর, নড়াইল, সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, বরগুনা, ঝালকাঠি, দক্ষিণ গোপালগঞ্জ এবং এর পার্শ্ববর্তী এলাকায় কালবৈশাখীসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা আছে। তাই এসব এলাকায় সবাইকে বাড়তি সতর্কতার মধ্যে থাকতে হবে।

অপরদিকে, আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ওমর ফারুকও ঝড়বৃষ্টির আভাস দিয়েছেন। কালবৈশাখী ঝড়ের নির্দিষ্ট সময় উল্লেখ না করে তিনি বলেন, খুলনা বিভাগের সংশ্লিষ্ট এলাকাগুলোতে কালবৈশাখীর প্রভাব বেশি পড়তে পারে। নির্ধারিত সময় বলা মুশকিল। তবে রাতেই দেশের বেশ কয়েকটি জায়গায় ঝড়বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। ঢাকায় এর প্রভাব তেমন পড়বে না বলেও জানান এই আবহাওয়াবিদ।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট