1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
সর্বশেষ:
অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার ২৪ ঘণ্টায় ঢাকায় ২০ মিলিমিটার বৃষ্টি, আজও বজ্রসহ বৃষ্টির আভাস মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ছয় সপ্তাহের মধ্যে আকস্মিক হামলা চালাতে পারে ইরান ভূমিকম্পের ৩ মিনিট পরই নেপালে আকস্মিক বন্যা-ভূমিধস, নিহত বেড়ে ১৫৭ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায় এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ সকাল ১০টায়

রাজশাহীর পদ্মায় গোসলে নেমে ৩ কিশোরের মৃত্যু

মহানগর রিপোর্ট :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪
  • ৪৮৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

রাজশাহীর পবা উপজেলার চরশ্যামপুর এলাকায় পদ্মা নদীতে গোলস করতে নেমে তিন কিশোরের মৃত্যু হয়েছে। নিহত তিনজনের বয়স ১২ থেকে ১৪ বছরের মধ্যে।

মঙ্গলবার দুপুর ১টার দিকে তারা গোসল করতে নেমে নিখোঁজ হয়। বেলা পৌনে ৩টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাদের মরদেহ উদ্ধার করে।

নিহতরা হলেন, কাটাখালি পৌরসভার ৫ নং ওয়ার্ডে বাখরাবাজ দক্ষিণপাড়ার রেন্টুর ছেলে যুবরাজ (১২), নুর ইসলামের ছেলে নুরুজ্জামান (১৪) ও লিটনের ছেলে আরিফ (১৪)। তারা তিনজনই মাদ্রাসার ছাত্র।

রাজশাহী সদর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবু সামা বলেন, এক সঙ্গে সাতজন গোসলে নামলে যুবরাজ ডুবে যায়। তাকে উদ্ধারে গিয়ে নুরুজ্জামান ও আরিফ ডুবে গিয়ে নিখোঁজ হয়।

তিনি বলেন, দেড়টার দিকে আমারা খবর পেয়ে ঘটনাস্থালে যাই। পরে ডুবুরি দল ওই এলাকায় তল্লাশী চালায়।

এরপর ২টা থেকে পৌনে ৩টার মধ্যে এক এক করে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। পরে পরিবারের সদস্যদের কাছে মরদেহগুলো হস্তান্তর করা হয়েছে।

এর আগে গত রোববার রাজশাহীর কাশিয়াডাঙ্গা থানার হাড়ুপুর এলাকায় পদ্মা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে শিক্ষার্থীসহ দুইজনের মৃত্যু হয়েছে। মৃতরা হলেন, নগরীর সায়েরগাছা এলাকার বাবু হোসেনের ছেলে বাপ্পি এবং একই এলাকার শাহিন হোসেনের ছেলে মনির হোসেন। বাপ্পি রাজশাহী কোর্ট একাডেমি স্কুল থেকে এবার এসএসসি পরীক্ষার্থী ছিল। আর মনির থাই মিস্ত্রি।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট