1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ:
অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার ২৪ ঘণ্টায় ঢাকায় ২০ মিলিমিটার বৃষ্টি, আজও বজ্রসহ বৃষ্টির আভাস মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ছয় সপ্তাহের মধ্যে আকস্মিক হামলা চালাতে পারে ইরান ভূমিকম্পের ৩ মিনিট পরই নেপালে আকস্মিক বন্যা-ভূমিধস, নিহত বেড়ে ১৫৭ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায় এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ সকাল ১০টায়

রাজশাহীতে বছরের ব্যবধান জিপিএ-৫ কমেছে ১৫ হাজার ৭৪০ জন

শিক্ষা ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩
  • ৫৪৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

রাজশাহীতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরিক্ষায় (এসএসসি) এবার পাশের হার ৮৭. ৮৯। পাশের হার গত বছরের চেয়ে বাড়লেও ধস নেমেছে জিপিএ- ৫ প্রাপ্ত পরিক্ষার্থীর সংখ্যায়।

রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে পরীক্ষায় এবার ২ লাখ ৬ হাজার ৩০৩ জন পরীক্ষার্থী অংশ নিয়েছিলো। যেখানে পাশ করেছে ১ লাখ ৭৮ হাজার ৯৫৯ জন। এরমধ্যে জিপিএ -৫ পেয়েছে ২৬ হাজার ৮৭৭ জন। যা গত বছর ছিলো ৪২ হাজার ৬১৭ জন। বছরের ব্যবধানে ১৫ হাজার ৭৪০ জন কমেছে।

এবার ১৪ হাজার ৭১৩ জন ছাত্রী এবং ১২ হাজার ১৬৪ জন ছাত্র জিপিএ-৫ পেয়েছে। এছাড়া রাজশাহী বোর্ডে ছাত্রের পাশের হার ৮৫.৮৫ শতাংশ এবং ছাত্রীর পাশের হার ৯০.০৮ শতাংশ।

এই শিক্ষা বোর্ডের অধীনে রাজশাহী বিভাগের আট জেলা থেকে মোট ২ হাজার ৬৮১টি শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা অংশ নিয়েছিলেন। এরমধ্যে ১ টি প্রতিষ্ঠানে কোন শিক্ষার্থী পাশ করতে পারে নি। এছাড়া ১৭৮ টি প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থী পাশ করেছে।

বোর্ডের অধীন সর্বমোট ২৬৫টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরিক্ষা নিয়ন্ত্রক মো. আরিফুল ইসলাম জানান, এবার জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা অনেক কমেছে। কেন কমলো তার কারণ অনুসন্ধান করে সে অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে নির্দেশনা দেয়া হবে।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট