1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন

রাজশাহীতে ছিনতাইকারির কবলে পড়ে সাংবাদিকের স্ত্রী-কন্যা আহত

স্টাফ রিপোর্টার :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ মার্চ, ২০২৩
  • ৪৬১ বার এই সংবাদটি পড়া হয়েছে

দৈনিক কালের কণ্ঠের রাজশাহীর নিজস্ব প্রতিবেদক ও রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি রফিকুল ইসলামের স্ত্রী কন্যা শিশুসহ ছিনতাইয়ের কবলে পড়ে গুরুতর আহত হয়েছেন। বুধবার নগরীর রাজপাড়া থানার তেরোখাদিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

রফিকুল ইসলাম বলেন, তার স্ত্রী নতুন বিলশিমলা বাজার থেকে রিক্সাযোগে বাসায় ফেরার পথে চারজন ছিনতাইকারী দুইটি মোটর সাইকেলযোগে এসে ছিনতাই চেষ্টা চালায়। এতে তারা রিক্সা থেকে পরে গিয়ে গুরুতর আহত হয়। পরে তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

রাজপাড়া থানার ওসি এসএম সিদ্দিকুর রহমান বলেন, ঘটনা জানতে পেরেছি। সিসিটিভির ফুটেজ পেয়ে আমরা ইতোমধ্যে তদন্ত শুরু করে দিয়েছি। অতিদ্রুত ছিনতাইকারীদের গ্রেপ্তার করা হবে।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট