1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
আব্দুল্লাহপুরে ঘরমুখো মানুষের ঢল, বাস সংকট ও বাড়তি ভাড়ায় চরম দুর্ভোগ মোটরসাইকেলে সর্বোচ্চ তেল নেওয়া যাবে ২ লিটার, প্রাইভেটকারে ১০ মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ রমজানের চাঁদ দেখা গেছে, কাল রোজা শুরু তারেক রহমানের নেতৃত্বে শুরু হলো গণতান্ত্রিক অভিযাত্রা ২০ বছর পর সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি, প্রথমবার বিরোধী দলে জামায়াত সবাইকে কাঁদিয়ে বিদায় নিল ২০২৫, শুরু হলো চ্যালেঞ্জিং নির্বাচনী বছর স্বামীর পাশে চিরনিদ্রায় শায়িত ‘আপসহীন নেত্রী’ খালেদা জিয়া বেগম খালেদা জিয়ার জানাজা বুধবার বাদ জোহর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, একদিনের সাধারণ ছুটি
সর্বশেষ:
আগামীকাল পবিত্র ঈদুল ফিতর, দেশজুড়ে প্রস্তুতি সম্পন্ন দেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ৩০ কিলো‌মিটার যানবাহনের ধীরগতি সৌদিতে চাঁদ দেখা যায়নি, ঈদ শুক্রবার যমুনা সেতুর দুই পাড়ে নেই যানজট, স্বস্তিতে ঘরমুখো মানুষ ঈদযাত্রায় পাটুরিয়ায় বাড়ছে যানবাহন, ফেরিতে উঠতে সময় লাগছে বেশি আব্দুল্লাহপুরে ঘরমুখো মানুষের ঢল, বাস সংকট ও বাড়তি ভাড়ায় চরম দুর্ভোগ হাজারো প্রাণের আত্মত্যাগের বিনিময়ে আমরা একটি দায়বদ্ধ সংসদ পেয়েছি হাদি হত্যার দুই আসামিকে দেশে ফেরানোর উদ্যোগ নেওয়া হচ্ছে মোটরসাইকেলে সর্বোচ্চ তেল নেওয়া যাবে ২ লিটার, প্রাইভেটকারে ১০

প্রধানমন্ত্রীর জনসভা
যানবাহন চলাচলে আরএমপি`র নির্দেশনা

স্টাফ রিপোর্টার :
  • প্রকাশের সময় : রবিবার, ২৯ জানুয়ারী, ২০২৩
  • ৭৯১ বার এই সংবাদটি পড়া হয়েছে

রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে রবিবার (২৮ জানুয়ারি) বিকেল ৩টায় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিভাগের আট জেলা থেকে দলটির বিভিন্ন স্তরের নেতাকর্মী এতে যোগ দেবেন। এসব জেলা থেকে যারা আসবেন তাদের যানবাহন নিয়ন্ত্রণে বেশ কিছু ট্রাফিক নির্দেশনা দিয়েছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।

এতে বলা হয়েছে- মন্ত্রী, এমপি ও জ্যেষ্ঠ নেতৃবৃন্দের ব্যক্তিগত গাড়ি শহরের সার্কিট হাউজ রোড হয়ে শিমলা পার্কের বাঁয়ে মোড় নিয়ে সীমান্ত অবকাশ হয়ে পুলিশ অফিসার্স মেসের ভেতরে ইউটার্ন করে পুনরায় সার্কিট হাউজের পিছনে কালেক্টরেট মাঠে পার্কিং করবে। এ ছাড়া ঘোষপাড়া উত্তর পার্শ্বে কলাবাগান রোড হয়ে ডা. রাজীব চত্ত্বর পর্যন্ত এক লেনে পার্কিং করতে হবে।

পাবনা, নাটোর, সিরাজগঞ্জ ও রাজশাহী জেলার বাঘা, চারঘাট, পুঠিয়া, দুর্গাপুরগামী থেকে আগত সব যানবাহন স্বচ্ছ টাওয়ার হয়ে সাগরপাড়া বটতলা হয়ে রানীবাজার ঢপকল পর্যন্ত পার্কিং করবে।

বগুড়া, নওগাঁ, জয়পুরহাট জেলাগামী ও পবা, মোহনপুর, বাগমারাসহ থানাগামী সব যানবাহন আমচত্ত্বর হয়ে সিটি হাটের বাঁয়ে মোড় নিয়ে ডাবতলা রোড হয়ে তেরখাদিয়া শহীদ কামারুজ্জামান স্টেডিয়াম ও মহিলা ক্রীড়া কমপ্লেক্সে পার্কিং করবে।

চাঁপাইনবাবগঞ্জ জেলা ও গোদাগাড়ী থানাগামী সকল যানবাহন কাশিয়াডাঙ্গা হয়ে লিলি সিনেমা হল ডানে মোড়, কোর্ট স্টেশন হয়ে বাঁয়ে মোড়, বহরমপুর ঐতিহ্য চত্ত্বর (ঘোড়াচত্ত্বর) পর্যন্ত এক লেনে পার্কিং করবে।

গতকাল শনিবার (২৮ জানুয়ারি) বিকেলে এসব তথ্য নিশ্চিত করেন আরএমপির মুখপাত্র ও অতিরিক্ত উপ-কমিশনার রফিকুল আলম। তিনি জানান, শুধু সড়কেই নয়, নৌপথে চলাচলের ক্ষেত্রেও নির্দেশনা মেনে চলতে হবে।

তিনি আরও জানান, চাঁপাইনবাবঞ্জ জেলা ও গোদাগাড়ী থানা এলাকার সব নৌযান বঙ্গবন্ধু হাইটেক পার্ক সংলগ্ন বসড়ী আইবাঁধ ঘাটে থামবে। লালপুর, বাঘা, চারঘাট থানা এলাকার নৌযানগুলোকে থামতে হবে লালনশাহ মুক্তমঞ্চ নদীর ঘাটে। যানবাহনের বিশৃংলা ও যানজট রোধে এসব নির্দেশনা অনুসরণের আহ্বান জানান তিনি।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট