1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
শিরোনাম :
আব্দুল্লাহপুরে ঘরমুখো মানুষের ঢল, বাস সংকট ও বাড়তি ভাড়ায় চরম দুর্ভোগ মোটরসাইকেলে সর্বোচ্চ তেল নেওয়া যাবে ২ লিটার, প্রাইভেটকারে ১০ মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ রমজানের চাঁদ দেখা গেছে, কাল রোজা শুরু তারেক রহমানের নেতৃত্বে শুরু হলো গণতান্ত্রিক অভিযাত্রা ২০ বছর পর সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি, প্রথমবার বিরোধী দলে জামায়াত সবাইকে কাঁদিয়ে বিদায় নিল ২০২৫, শুরু হলো চ্যালেঞ্জিং নির্বাচনী বছর স্বামীর পাশে চিরনিদ্রায় শায়িত ‘আপসহীন নেত্রী’ খালেদা জিয়া বেগম খালেদা জিয়ার জানাজা বুধবার বাদ জোহর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, একদিনের সাধারণ ছুটি
সর্বশেষ:
ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনায় উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর আগামীকাল পবিত্র ঈদুল ফিতর, দেশজুড়ে প্রস্তুতি সম্পন্ন দেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ৩০ কিলো‌মিটার যানবাহনের ধীরগতি সৌদিতে চাঁদ দেখা যায়নি, ঈদ শুক্রবার যমুনা সেতুর দুই পাড়ে নেই যানজট, স্বস্তিতে ঘরমুখো মানুষ ঈদযাত্রায় পাটুরিয়ায় বাড়ছে যানবাহন, ফেরিতে উঠতে সময় লাগছে বেশি আব্দুল্লাহপুরে ঘরমুখো মানুষের ঢল, বাস সংকট ও বাড়তি ভাড়ায় চরম দুর্ভোগ হাজারো প্রাণের আত্মত্যাগের বিনিময়ে আমরা একটি দায়বদ্ধ সংসদ পেয়েছি হাদি হত্যার দুই আসামিকে দেশে ফেরানোর উদ্যোগ নেওয়া হচ্ছে

সাহাবুদ্দিনই দেশের ২২তম প্রেসিডেন্ট
মো. সাহাবুদ্দিনকে প্রেসিডেন্ট ঘোষণা করে গেজেট প্রকাশ

মহানগর ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৭৫১ বার এই সংবাদটি পড়া হয়েছে

দেশের ২২তম প্রেসিডেন্ট হিসেবে মো. সাহাবুদ্দিনের নামে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে জারি করা এই গেজেটে সই করেছেন ইসি সচিব মো. জাহাঙ্গীর আলম।

এতে জানানো হয়, গত ২৫ জানুয়ারি বুধবার বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশিত নির্বাচন কমিশন সচিবালয়ের প্রজ্ঞাপন মূলে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। প্রজ্ঞাপনে নির্ধারিত তারিখ অনুযায়ী আজ ১৩ ফেব্রুয়ারি সোমবার প্রেসিডেন্ট নির্বাচনের নির্বাচনী কর্তা প্রধান নির্বাচন কমিশনারের মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রেসিডেন্ট পদের নির্বাচনে দাখিল করা মনোনয়নপত্র পরীক্ষা করা হয়। মনোনয়নপত্র পরীক্ষার পর প্রেসিডেন্ট পদে মো. সাহাবুদ্দিনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।

আরো জানানো হয়, প্রেসিডেন্ট পদে মো. সাহাবুদ্দিন একমাত্র বৈধ প্রার্থী হওয়ায় প্রেসিডেন্ট নির্বাচনের নির্বাচনী কর্তা প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল প্রেসিডেন্ট নির্বাচন আইন,১৯৯১ (১৯৯১ সনের ২৭ নং আইন) এর ধারা ৭ অনুযায়ী মো. সাহাবুদ্দিন, পিতা- মরহুম শরফুদ্দিন আনছারী, বাসা/ হোল্ডিং-৮৮/১, গ্রাম/রাস্তা: শিবরামপুর, পাবনা পৌরসভা, ডাকঘর-পাবনা পোস্ট কোড-৬৬০০, উপজেলা-পাবনা সদর, জেলা-পাবনাকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রেসিডেন্ট পদে নির্বাচিত ঘোষণা করেন।

এর আগে সকালে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল দেশের ২২তম প্রেসিডেন্ট হিসেবে মো. সাহাবুদ্দিনের নাম ঘোষণা করেন। তিনি বর্তমান প্রেসিডেন্ট মো. আবদুল হামিদের স্থলাভিষিক্ত হবেন। দায়িত্ব গ্রহণের তারিখ থেকে পরবর্তী ৫ বছরের জন্য প্রেসিডেন্ট থাকবেন মো. সাহাবুদ্দিন। বর্তমান প্রেসিডেন্ট আব্দুল হামিদ আগামী ২৩ এপ্রিল অবসরে যাবেন। পরদিন ২৪ এপ্রিল রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন শুরু করতে পারেন মো. সাহাবুদ্দিন।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট