1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
শিরোনাম :
আব্দুল্লাহপুরে ঘরমুখো মানুষের ঢল, বাস সংকট ও বাড়তি ভাড়ায় চরম দুর্ভোগ মোটরসাইকেলে সর্বোচ্চ তেল নেওয়া যাবে ২ লিটার, প্রাইভেটকারে ১০ মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ রমজানের চাঁদ দেখা গেছে, কাল রোজা শুরু তারেক রহমানের নেতৃত্বে শুরু হলো গণতান্ত্রিক অভিযাত্রা ২০ বছর পর সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি, প্রথমবার বিরোধী দলে জামায়াত সবাইকে কাঁদিয়ে বিদায় নিল ২০২৫, শুরু হলো চ্যালেঞ্জিং নির্বাচনী বছর স্বামীর পাশে চিরনিদ্রায় শায়িত ‘আপসহীন নেত্রী’ খালেদা জিয়া বেগম খালেদা জিয়ার জানাজা বুধবার বাদ জোহর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, একদিনের সাধারণ ছুটি
সর্বশেষ:
ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনায় উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর আগামীকাল পবিত্র ঈদুল ফিতর, দেশজুড়ে প্রস্তুতি সম্পন্ন দেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ৩০ কিলো‌মিটার যানবাহনের ধীরগতি সৌদিতে চাঁদ দেখা যায়নি, ঈদ শুক্রবার যমুনা সেতুর দুই পাড়ে নেই যানজট, স্বস্তিতে ঘরমুখো মানুষ ঈদযাত্রায় পাটুরিয়ায় বাড়ছে যানবাহন, ফেরিতে উঠতে সময় লাগছে বেশি আব্দুল্লাহপুরে ঘরমুখো মানুষের ঢল, বাস সংকট ও বাড়তি ভাড়ায় চরম দুর্ভোগ হাজারো প্রাণের আত্মত্যাগের বিনিময়ে আমরা একটি দায়বদ্ধ সংসদ পেয়েছি হাদি হত্যার দুই আসামিকে দেশে ফেরানোর উদ্যোগ নেওয়া হচ্ছে

মে মাসে ৪০ ডিগ্রি তাপে পুড়বে দেশ, আছে ঘূর্ণিঝড়ের শঙ্কাও

আবহাওয়া ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩
  • ৪৭১ বার এই সংবাদটি পড়া হয়েছে

চলতি মাসের ধারাবাহিকতায় মে মাসেও দেশে তাপপ্রবাহ বয়ে যাবে। এ সময় তাপমাত্রা ৪০ ডিগ্রি পর্যন্ত উঠতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

এছাড়া এপ্রিল মাসের তুলনায় মে মাসে দেশব্যাপী বৃষ্টিপাত বৃদ্ধিসহ বঙ্গোপসাগরে কয়েকটি লঘুচাপের সাথে একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হতে পারে।

আবহাওয়া পরিস্থিতিতে মে মাসে যা যা ঘটবে
মে মাসে সামগ্রিকভাবে স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এ মাসে দেশের উত্তর, উত্তর-পশ্চিম ও মধ্যাঞ্চলে ২ থেকে ৩ দিন বজ্র ও শিলাবৃষ্টিসহ মাঝারি ও তীব্র কালবৈশাখী ঝড় এবং দেশের অন্যত্র ৫ থেকে ৭ দিন বজ্র ও শিলাবৃষ্টিসহ হালকা ও মাঝারি ধরনের কালবৈশাখি ঝড় হতে পারে।

মে মাসে দেশে একটি তীব্র তাপপ্রবাহ বা তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে। এছাড়া দুই থেকে তিনটি মৃদু (৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াস) এবং মাঝারি (৩৮ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস) ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে। এ মাসে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিক থাকতে পারে। মে মাসে বঙ্গোপসাগরে এক থেকে তিনটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। যার মধ্যে একটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ হাফিজুর রহমান বলেন, ‘আমরা দীর্ঘমেয়াদি দুইটা পূর্বাভাস দেই। এর মধ্যে এক মাসওয়ারি একটা এবং তিন মাসওয়ারি একটা। মাসওয়ারির পূর্বাভাসটা প্রত্যেক মাসের ২ তারিখের মধ্যে দেওয়া হয়। আর তিন মাসওয়ারি পূর্বাভাসটা তিনমাস অন্তর অন্তর দেওয়া হয় এবং প্রত্যেক মাসেই সেটা আপডেট করা হয়।

তিনি বলেন, তিন মাসওয়ারি রিপোর্টটা এখন পর্যন্ত ঠিক আছে। তবে আগামী মাসের ২ তারিখ আপডেট করা হবে। মে মাসের প্রথম দিকে দেশে বৃষ্টির প্রবণতা বেশি থাকবে। সাথে তাপদাহও থাকবে এবং লঘুচাপ ও ঘূর্ণিঝড়ের আভাসও রয়েছে বলে জানান তিনি।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট