1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
আব্দুল্লাহপুরে ঘরমুখো মানুষের ঢল, বাস সংকট ও বাড়তি ভাড়ায় চরম দুর্ভোগ মোটরসাইকেলে সর্বোচ্চ তেল নেওয়া যাবে ২ লিটার, প্রাইভেটকারে ১০ মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ রমজানের চাঁদ দেখা গেছে, কাল রোজা শুরু তারেক রহমানের নেতৃত্বে শুরু হলো গণতান্ত্রিক অভিযাত্রা ২০ বছর পর সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি, প্রথমবার বিরোধী দলে জামায়াত সবাইকে কাঁদিয়ে বিদায় নিল ২০২৫, শুরু হলো চ্যালেঞ্জিং নির্বাচনী বছর স্বামীর পাশে চিরনিদ্রায় শায়িত ‘আপসহীন নেত্রী’ খালেদা জিয়া বেগম খালেদা জিয়ার জানাজা বুধবার বাদ জোহর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, একদিনের সাধারণ ছুটি

মিরপুর ১০ নম্বর গোল চত্বর দখল নিয়েছেন আন্দোলনকারীরা

মহানগর রিপোর্ট :
  • প্রকাশের সময় : রবিবার, ৪ আগস্ট, ২০২৪
  • ২৬৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

প্রায় পাঁচ ঘণ্টা পর রাজধানীর মিরপুর-১০ নম্বর গোল চত্বর থেকে সরকারি দলের নেতাকর্মীদের সরিয়ে দখলে নিয়েছেন আন্দোলনকারীরা। ক্ষমতাসীনদের সমর্থকরা আন্দোলনকারীদের ধাওয়া খেয়ে মিরপুর ২ নম্বর স্টেডিয়ামের দিকে চলে যান।

রোববার (৪ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে মিরপুর-১০ নম্বর গোল চত্বর থেকে সরকারি দলকে হটিয়ে  আন্দোলনকারীরা দখল নেন।

এর আগে, সকাল সাড়ে দশটা থেকে সকাল সাড়ে ১০টা থেকে আওয়ামী লীগের দখলে ছিল গোল চত্বর। বিকেল সাড়ে ৩টায় প্রায় ৫ ঘণ্টা পর আন্দোলনকারীরা আইনশৃঙ্খলা বাহিনী ও ক্ষমতাসীনদের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া করে সংঘর্ষে লিপ্ত হয়। এরপর দখলে নিয়ে নেয়। আন্দোলনকারীদের ধাওয়ায় আওয়ামী লীগের নেতাকর্মীরা মাইক রেখে দৌড়ে পালা।

এর আগে সকাল আওয়ামী লীগ ও   এর অঙ্গ সংগঠনের নেতারা ১০ নম্বর দখল নেয়। আন্দোলনকারীদের ও শিক্ষার্থীদের অলি-গলিতে খুঁজে মারধর করেন।

আন্দোলনকারীদের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ হয়। সংঘর্ষ বেনারশি পল্লী, আইডিয়াল গার্লস স্কুল সড়ক, বিআরটিএ সড়ক, মিরপুর ৬ নম্বর, আল হেলাল হাসপাতাল সড়কে ছড়িয়ে পড়ে। আন্দোলনকারীদের লক্ষ্য করে, পুলিশ টিয়ারসেল ও গুলি নিক্ষেপ করে। এতে আহত আন্দোলনকারীদের মধ্যে ১৯ জনকে হাসপাতালে নিতে দেখা গেছে।

সংঘর্ষের সময় আওয়ামী লীগের সমর্থকদের দুজনের হাতে আগ্নেয়াস্ত্র দেখা গেছে, তাদের মধ্যে একজনের গায়ে সাদা গেঞ্জি ও মাথায় হেলমেট পরা দেখা গেছে।  বর্তমানে মিরপুর স্টেডিয়ামের ও সুইমিং কমপ্লেক্সের সামনে সংঘর্ষ চলছে।

এর আগে, শনিবার (৩ আগস্ট) বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্র-জনতার সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পদত্যাগের এক দফা দাবি ঘোষণা করেন।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট