1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
আব্দুল্লাহপুরে ঘরমুখো মানুষের ঢল, বাস সংকট ও বাড়তি ভাড়ায় চরম দুর্ভোগ মোটরসাইকেলে সর্বোচ্চ তেল নেওয়া যাবে ২ লিটার, প্রাইভেটকারে ১০ মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ রমজানের চাঁদ দেখা গেছে, কাল রোজা শুরু তারেক রহমানের নেতৃত্বে শুরু হলো গণতান্ত্রিক অভিযাত্রা ২০ বছর পর সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি, প্রথমবার বিরোধী দলে জামায়াত সবাইকে কাঁদিয়ে বিদায় নিল ২০২৫, শুরু হলো চ্যালেঞ্জিং নির্বাচনী বছর স্বামীর পাশে চিরনিদ্রায় শায়িত ‘আপসহীন নেত্রী’ খালেদা জিয়া বেগম খালেদা জিয়ার জানাজা বুধবার বাদ জোহর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, একদিনের সাধারণ ছুটি

মাঠ পর্যায়ে সকাল ৯টায় অফিসে ঢুকে ৪০ মিনিট থাকা বাধ্যতামূলক

মহানগর রিপোর্ট :
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৬৮৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

মাঠ পর্যায়ের চাকরিজীবীদের সকাল ৯টা থেকে ৯টা ৪০ মিনিট পর্যন্ত অফিসে অবস্থানের নির্দেশ দিয়েছে সরকার।

মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সম্প্রতি সব জেলা প্রশাসক (ডিসি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) এ নির্দেশনা পাঠানো হয়েছে।

এতে বলা হয়, মাঠ পর্যায়ের সরকারি কর্মকর্তা/কর্মচারীদের সকাল ৯টা থেকে ৯টা ৪০ মিনিট পর্যন্ত জরুরি পরিস্থিতি ব্যতিরেকে অফিস কক্ষে অবস্থানের জন্য নির্দেশনা দেওয়া হয়েছিল। মন্ত্রিপরিষদ বিভাগ খেকে মাঠ পর্যায়ের দপ্তরসমূহের কার্যক্রম নিয়মিত তদারকি করা হয়।

মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে অনেক কর্মকর্তাকে সম্প্রতি যথা সময়ে অফিস কক্ষে উপস্থিত পাওয়া যাচ্ছে না। ফলে জনসাধারণ অন্যান্য সংস্থার কর্মকর্তা/কর্মচারীদের প্রয়োজনীয় সংযোগ স্থাপন অসম্ভব হয়ে পড়ে।
এতে সাধারণ নাগরিকরা যেমন ক্ষতিগ্রস্ত হন, তেমনি সরকারি কাজের গতিও কমে যায়।
এমতাবস্থায় সেবাগ্রহণকারী নাগরিকদের সুবিধা এবং সরকারি কর্মকাণ্ডে গতিশীলতা ও সমন্বয় বাড়ানোর লক্ষ্যে মাঠ পর্যায়ের কর্মকর্তা/কর্মচারীরা জনস্বার্থে আবশ্যিকভাবে সকাল ৯টায় অফিসে এসে অত্যাবশ্যকীয়ভাবে ৯টা ৪০ মিনিট পর্যন্ত অফিসে অবস্থান করে অফিসের কার্যক্রম পরিচালনা করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট