1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আব্দুল্লাহপুরে ঘরমুখো মানুষের ঢল, বাস সংকট ও বাড়তি ভাড়ায় চরম দুর্ভোগ মোটরসাইকেলে সর্বোচ্চ তেল নেওয়া যাবে ২ লিটার, প্রাইভেটকারে ১০ মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ রমজানের চাঁদ দেখা গেছে, কাল রোজা শুরু তারেক রহমানের নেতৃত্বে শুরু হলো গণতান্ত্রিক অভিযাত্রা ২০ বছর পর সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি, প্রথমবার বিরোধী দলে জামায়াত সবাইকে কাঁদিয়ে বিদায় নিল ২০২৫, শুরু হলো চ্যালেঞ্জিং নির্বাচনী বছর স্বামীর পাশে চিরনিদ্রায় শায়িত ‘আপসহীন নেত্রী’ খালেদা জিয়া বেগম খালেদা জিয়ার জানাজা বুধবার বাদ জোহর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, একদিনের সাধারণ ছুটি
সর্বশেষ:

ভৈরবে দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষ, নিহত ১৭

মহানগর রিপোর্ট :
  • প্রকাশের সময় : সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩
  • ৩৪১ বার এই সংবাদটি পড়া হয়েছে

কিশোরগঞ্জের ভৈরব জংশনে যাত্রীবাহী এগারোসিন্ধুর গোধূলী ট্রেনের সঙ্গে মালবাহী একটি ট্রেনের ভয়াবহ সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ১৭ জন নিহত হয়েছেন।

আহত হয়েছেন অনেকে। তবে প্রাথমিকভাবে ঘটনাস্থল থেকে আরও বেশি সংখ্যক প্রাণহানির খবর পাওয়া যাচ্ছে।
সোমবার (২৩ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে ভৈরব জংশনের কাছাকাছি গাইনাহাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

কিশোরগঞ্জ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আমিনুল হক বাংলানিউজকে দুর্ঘটনার তথ্যটি জানিয়েছেন।

ঢাকায় ফায়ার সার্ভিস সদর দপ্তর জানিয়েছে, দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের আট ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করে। এখন পর্যন্ত ১৭ মরদেহ উদ্ধার করা হয়েছে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, দুই ট্রেনের সংঘর্ষের ঘটনার সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের আট ইউনিট পাঠানো হয়। আরও ইউনিট প্রস্তুত করে রাখা হয়েছে।

উদ্ধার অভিযান এখনো চলমান জানিয়ে তিনি বলেন, আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নেওয়া হচ্ছে।

ফায়ার সার্ভিসের সঙ্গে উদ্ধারকাজে অংশ নিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরাও।

রেলওয়ের একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, ঢাকা থেকে একটি কন্টেইনারবাহী ট্রেন ভৈরব স্টেশনে প্রবেশ করছিল। তার আগ মুহূর্তে ভৈরব থেকে এগারসিন্দুর ট্রেন ঢাকার দিকে রওনা হয়েছিল। জগন্নাথপুর রেল ক্রসিং এলাকায় এগারসিন্দুর ট্রেনের শেষের দুই-তিনটি বগিতে কন্টেইনারবাহী ট্রেন আঘাত করে। মূলত সিগনালিংয়ের কোনো জটিলতার কারণে এমন ঘটনা ঘটেছে।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট