1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
সর্বশেষ:
অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার ২৪ ঘণ্টায় ঢাকায় ২০ মিলিমিটার বৃষ্টি, আজও বজ্রসহ বৃষ্টির আভাস মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ছয় সপ্তাহের মধ্যে আকস্মিক হামলা চালাতে পারে ইরান ভূমিকম্পের ৩ মিনিট পরই নেপালে আকস্মিক বন্যা-ভূমিধস, নিহত বেড়ে ১৫৭ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায় এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ সকাল ১০টায়

ব্রাজিলে ছোট বিমান বিধ্বস্ত, নিহত ৭

আন্তর্জাতিক রিপোর্ট :
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ জানুয়ারী, ২০২৪
  • ৪৬৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে ছোট বিমান বিধ্বস্ত হয়ে ৭ জন নিহত হয়েছেন। কর্তৃপক্ষ জানিয়েছে, রোববার (২৮ জানুয়ারি) ব্রাজিলের দক্ষিণ-পূর্ব মিনাস গেরাইস প্রদেশে ছোট একটি বিমান বিধ্বস্ত হলে ওই সাতজন নিহত হয়।

দমকলকর্মীরা এএফপিকে জানিয়েছেন, প্রতিবেশী সাও পাওলো প্রদেশের ক্যাম্পিনাস ছেড়ে যাওয়ার পর একক ইঞ্জিনের এই বিমানটি দৃশ্যত মাঝ-আকাশ থেকে ভেঙে পড়ে এবং সকাল সাড়ে ১০টায় খনি-সমৃদ্ধ শহর ইতাপেভাতে বিধ্বস্ত হয়।

স্থানীয়দের তোলা ছবিতে ঘাস এবং গাছে ঢাকা পাহাড়ের পাশে ভেঙে পড়ার কিছুক্ষণ পরে প্লেনের ধ্বংসাবশেষ দেখা যাচ্ছে। দেশটির সোশ্যাল নেটওয়ার্ক এবং ব্রাজিলিয়ান মিডিয়াতেও এসব ছবি প্রচারিত হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট