1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আব্দুল্লাহপুরে ঘরমুখো মানুষের ঢল, বাস সংকট ও বাড়তি ভাড়ায় চরম দুর্ভোগ মোটরসাইকেলে সর্বোচ্চ তেল নেওয়া যাবে ২ লিটার, প্রাইভেটকারে ১০ মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ রমজানের চাঁদ দেখা গেছে, কাল রোজা শুরু তারেক রহমানের নেতৃত্বে শুরু হলো গণতান্ত্রিক অভিযাত্রা ২০ বছর পর সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি, প্রথমবার বিরোধী দলে জামায়াত সবাইকে কাঁদিয়ে বিদায় নিল ২০২৫, শুরু হলো চ্যালেঞ্জিং নির্বাচনী বছর স্বামীর পাশে চিরনিদ্রায় শায়িত ‘আপসহীন নেত্রী’ খালেদা জিয়া বেগম খালেদা জিয়ার জানাজা বুধবার বাদ জোহর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, একদিনের সাধারণ ছুটি
সর্বশেষ:
আগামীকাল পবিত্র ঈদুল ফিতর, দেশজুড়ে প্রস্তুতি সম্পন্ন দেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ৩০ কিলো‌মিটার যানবাহনের ধীরগতি সৌদিতে চাঁদ দেখা যায়নি, ঈদ শুক্রবার যমুনা সেতুর দুই পাড়ে নেই যানজট, স্বস্তিতে ঘরমুখো মানুষ ঈদযাত্রায় পাটুরিয়ায় বাড়ছে যানবাহন, ফেরিতে উঠতে সময় লাগছে বেশি আব্দুল্লাহপুরে ঘরমুখো মানুষের ঢল, বাস সংকট ও বাড়তি ভাড়ায় চরম দুর্ভোগ হাজারো প্রাণের আত্মত্যাগের বিনিময়ে আমরা একটি দায়বদ্ধ সংসদ পেয়েছি হাদি হত্যার দুই আসামিকে দেশে ফেরানোর উদ্যোগ নেওয়া হচ্ছে মোটরসাইকেলে সর্বোচ্চ তেল নেওয়া যাবে ২ লিটার, প্রাইভেটকারে ১০

ব্যাটিংয়ে ভালো করতে না পারায় হতাশ সাকিব

স্পোর্টস রিপোর্ট :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৯১ বার এই সংবাদটি পড়া হয়েছে

চলতি এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে বৃহস্পতিবার মাঠে নেমেছিল বাংলাদেশ দল। তবে ব্যাটিং ব্যর্থতার কারণে ম্যাচটিতে জয় তুলে আনতে পারেনি সাকিব আল হাসানের দল। বল হাতে দলের বোলাররা নিজেদের সাধ্যমত চেষ্টা চালিয়ে গেলেও, ব্যাটারদের করা ১৬৪ রান মোটেও যথেষ্ট ছিল না বাংলাদেশের জয়ের জন্য। ফলে ৫ উইকেটের হার নিয়ে এশিয়া কাপ শুরু করল টাইগাররা।

এদিন দলের হয়ে দুই ওপেনার তানজিদ হাসান তামিম এবং নাঈম শেখ কেউই পাননি বলার মতো রান। একই পথে হেঁটেছেন অধিনায়ক সাকিবও, করেছেন মোটে ৫ রান। যে কারণে ম্যাচ পরবর্তী পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ব্যাটিং নিয়ে আক্ষেপ ঝরেছে সাকিবের নিজের এবং দলের ব্যাটিং নিয়ে। জানিয়েছেন তার দায়িত্ব নেওয়ার কথাও।

সাকিব বলছিলেন, ‘রান পর্যাপ্ত ছিল না। এটি ৩০০ রান করার মতো উইকেট নয়। তবে আমাদের ২২০-২৩০ রান করা দরকার ছিল। ব্যাটিংয়ে দায়িত্ব নিতে হবে। আমি তা করতে পারিনি। আমরা ব্যাটিংয়ে ভালো করিনি। সামনে বড় ম্যাচ আছে আমাদের। যখন দেখা গেল তারা ৩০ রানে ৩ উইকেট হারিয়েছে তখন আমাদের আরও কিছু উইকেট দরকার ছিল। দুর্ভাগ্যজনকভাবে আমরা তা নিতে পারিনি। বোলাররা চেষ্টা করেছে কিন্তু আমাদের বোর্ডে পর্যাপ্ত রান ছিল না।’

প্রথমে ব্যাট করতে নেমে ইনিংসের ৩৬ রানের মধ্যেই ৩ উইকেট হারিয়ে বসে টাইগাররা। ম্যাচ শেষে অবশ্য সেই কারণও খোলাসা করেছেন সাকিব। বলেন, ‘শুরুর দিকে কিছুটা নার্ভাসনেস ছিল, শুরুতে আমাদের মধ্যে কিছুটা নার্ভাসনেস ছিল কিন্তু ২০ ওভারের দিকে ব্যাটিং করা সহজতর মনে হয়েছে। অনেকের জন্যই বিদেশে এটি প্রথম এশিয়া কাপ ছিল।’

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট