1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
আব্দুল্লাহপুরে ঘরমুখো মানুষের ঢল, বাস সংকট ও বাড়তি ভাড়ায় চরম দুর্ভোগ মোটরসাইকেলে সর্বোচ্চ তেল নেওয়া যাবে ২ লিটার, প্রাইভেটকারে ১০ মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ রমজানের চাঁদ দেখা গেছে, কাল রোজা শুরু তারেক রহমানের নেতৃত্বে শুরু হলো গণতান্ত্রিক অভিযাত্রা ২০ বছর পর সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি, প্রথমবার বিরোধী দলে জামায়াত সবাইকে কাঁদিয়ে বিদায় নিল ২০২৫, শুরু হলো চ্যালেঞ্জিং নির্বাচনী বছর স্বামীর পাশে চিরনিদ্রায় শায়িত ‘আপসহীন নেত্রী’ খালেদা জিয়া বেগম খালেদা জিয়ার জানাজা বুধবার বাদ জোহর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, একদিনের সাধারণ ছুটি
সর্বশেষ:
ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনায় উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর আগামীকাল পবিত্র ঈদুল ফিতর, দেশজুড়ে প্রস্তুতি সম্পন্ন দেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ৩০ কিলো‌মিটার যানবাহনের ধীরগতি সৌদিতে চাঁদ দেখা যায়নি, ঈদ শুক্রবার যমুনা সেতুর দুই পাড়ে নেই যানজট, স্বস্তিতে ঘরমুখো মানুষ ঈদযাত্রায় পাটুরিয়ায় বাড়ছে যানবাহন, ফেরিতে উঠতে সময় লাগছে বেশি আব্দুল্লাহপুরে ঘরমুখো মানুষের ঢল, বাস সংকট ও বাড়তি ভাড়ায় চরম দুর্ভোগ হাজারো প্রাণের আত্মত্যাগের বিনিময়ে আমরা একটি দায়বদ্ধ সংসদ পেয়েছি হাদি হত্যার দুই আসামিকে দেশে ফেরানোর উদ্যোগ নেওয়া হচ্ছে

বেনজীরের সাভানা ইকো রিসোর্ট বন্ধ ঘোষণা

মহানগর রিপোর্ট :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ জুন, ২০২৪
  • ৩১১ বার এই সংবাদটি পড়া হয়েছে

জমি ও সড়ক দখলসহ অবৈধ সম্পদ অর্জনের দায়ে অভিযুক্ত পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ ও তার পরিবারের সদস্যদের নামে গোপালগঞ্জে করা সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্ক বন্ধ ঘোষণা করা হয়েছে।

সোমবার (৩ জুন) থেকে সেখানে কোনো দর্শনার্থী ঢুকতে পারছেন না।

সাভানা ইকো রিসোর্টের বুকিং ম্যানেজার মো. সাব্বির এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, ২০১৫ থেকে ২০২০ সাল পর্যন্ত র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের মহাপরিচালক ও ২০২০ সাল থেকে ২০২২ পর্যন্ত পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) থাকা অবস্থায় গোপালগঞ্জ সদর উপজেলার বৈরাগীটোল গ্রামে ৬২১ বিঘা জমিতে সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্ক গড়ে তোলেন বেনজীর। অভিযোগ আছে, রিসোর্টের জমির পুরোটিই হিন্দু সম্প্রদায়কে ভয় দেখিয়ে, জোর করে ও নানা কৌশলে কিনে নিয়েছিলেন বেনজীর। তা ছাড়া কিছু জমি তিনি দখলও করেছিলেন। বিষয়টি গণমাধ্যমে চলে এলে দুর্নীতি দমন কমিশন (দুদক) তদন্ত শুরু করে। পরে আদালত সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্কসহ বিভিন্ন স্থাপনা ক্রোকের নির্দেশ দেন।

এ নির্দেশনার পর রাতের আঁধারে রিসোর্টের সব মালামাল সরিয়ে ফেলা হয়।   সোমবার রিসোর্টটিতে গেলে ‘অনিবার্য কারণবশত সাময়িকভাবে সাভানা পার্ক বন্ধ থাকবে’ লেখা একটি প্ল্যাকার্ড দেখা যায়।

আরও জানা গেছে, জমি দখল ও বেনজীরকে নিয়ে গণমাধ্যমে কথা বললে এলাকাবাসীর ওপর হামলা চালানো হয় বলেও অভিযোগ উঠেছে। পুলিশের চালানো এ হামলায় চারজন আহত হন। তারা হলেন- ইকোপার্ক–সংলগ্ন সাহাপুর ইউনিয়নের বৈরাগীটোল গ্রামের বিনোদ বিহারি বলের ছেলে বিপ্লব বল, সন্তোষ বলের ছেলে সঞ্জয় বল ও সাগর বল এবং ওই এলাকার রনি নামের এক যুবক। পরে পার্কের নিরাপত্তার জন্য পুলিশ মোতায়েন করা হয়। সোমবার পার্ক বন্ধ করে কর্তৃপক্ষ।

সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্কের বুকিং ম্যানেজার মো. সাব্বির জানান, আপাতত রিসোর্ট ও পার্কের কার্যক্রম বন্ধ করা হয়েছে। পার্কের সার্ভারের সমস্যার কারণে দর্শনার্থীদের ভেতরে নেওয়া যাচ্ছে না। যে কারণে কয়েকদিন পার্ক বন্ধ থাকবে। সার্ভার সমস্যার সমাধান হলে কয়েকদিনের মধ্যে পার্ক খুলে দেওয়া হবে বলেও তিনি জানান।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট