1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
আব্দুল্লাহপুরে ঘরমুখো মানুষের ঢল, বাস সংকট ও বাড়তি ভাড়ায় চরম দুর্ভোগ মোটরসাইকেলে সর্বোচ্চ তেল নেওয়া যাবে ২ লিটার, প্রাইভেটকারে ১০ মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ রমজানের চাঁদ দেখা গেছে, কাল রোজা শুরু তারেক রহমানের নেতৃত্বে শুরু হলো গণতান্ত্রিক অভিযাত্রা ২০ বছর পর সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি, প্রথমবার বিরোধী দলে জামায়াত সবাইকে কাঁদিয়ে বিদায় নিল ২০২৫, শুরু হলো চ্যালেঞ্জিং নির্বাচনী বছর স্বামীর পাশে চিরনিদ্রায় শায়িত ‘আপসহীন নেত্রী’ খালেদা জিয়া বেগম খালেদা জিয়ার জানাজা বুধবার বাদ জোহর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, একদিনের সাধারণ ছুটি
সর্বশেষ:
ইরান যুদ্ধে কূল-কিনারা পাচ্ছেন না ট্রাম্প, খুঁজছেন বের হওয়ার পথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনায় উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর আগামীকাল পবিত্র ঈদুল ফিতর, দেশজুড়ে প্রস্তুতি সম্পন্ন দেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ৩০ কিলো‌মিটার যানবাহনের ধীরগতি সৌদিতে চাঁদ দেখা যায়নি, ঈদ শুক্রবার যমুনা সেতুর দুই পাড়ে নেই যানজট, স্বস্তিতে ঘরমুখো মানুষ ঈদযাত্রায় পাটুরিয়ায় বাড়ছে যানবাহন, ফেরিতে উঠতে সময় লাগছে বেশি আব্দুল্লাহপুরে ঘরমুখো মানুষের ঢল, বাস সংকট ও বাড়তি ভাড়ায় চরম দুর্ভোগ হাজারো প্রাণের আত্মত্যাগের বিনিময়ে আমরা একটি দায়বদ্ধ সংসদ পেয়েছি

বিসিবি সভাপতির দায়িত্ব ছাড়তে রাজি পাপন

স্পোর্টস রিপোর্ট :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৬ আগস্ট, ২০২৪
  • ৩১৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

শেখ হাসিনা ক্ষমতা ছাড়ার পর থেকেই আত্মগোপনে আছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। সদ্য বিলুপ্ত সংসদের সদস্য ও মন্ত্রী ছিলেন তিনি।

পাপন ছাড়াও আরও বেশ কয়েকজন পরিচালক এখন সামনে আসছেন না। এ অবস্থায় সংকটে পড়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

অন্তর্বর্তী সরকারের সঙ্গে আলোচনা করে বিসিবির ভবিষ্যৎ করণীয় ঠিক করার চেষ্টা চলছিল কয়েকদিন ধরেই, এর মধ্যেই জানা গেছে- বিসিবি সভাপতির দায়িত্ব ছাড়তে রাজি হয়েছেন নাজমুল হাসান পাপন। বিসিবি সূত্রে জানা যায়, একজন পরিচালককে নিজের এই ইচ্ছের কথা জানিয়েছেন তিনি।

যদিও মৌখিকভাবে বললেই হবে না, দায়িত্ব ছাড়তে চাওয়ার কথা লিখিতভাবে জানাতে হবে পাপনকে। বোর্ডের প্রধান নির্বাহীর মাধ্যমে একটি সভা ডেকে সেটি অনুমোদনও করাতে হবে।

এরপর বিসিবির ভবিষ্যৎ কী হবে?
এক্ষেত্রে কয়েকটি বিকল্প পথ রয়েছে। বর্তমানে যে পরিচালকরা আছেন, তাদের মধ্যে থেকে একজন সভাপতি বেছে নেওয়া সম্ভব। এ প্রক্রিয়ার জন্য অন্তত ৯ জন পরিচালককে সভায় উপস্থিত থাকতে হবে। সংখ্যায় এতজন পরিচালক এখনও সরব আছেন।

যদি তাদের সরকারের পক্ষ থেকে সরিয়ে দেওয়া হয়, তাহলে আইসিসির নিষেধাজ্ঞা নেমে আসতে পারে। এক্ষেত্রে এক যোগে পদত্যাগ করতে পারেন বিসিবির সব পরিচালক। তখন একটি অন্তর্বর্তী বোর্ড তৈরি করা হবে, যাদেরকে বেধে দেওয়া হতে পারে নির্বাচন আয়োজনের সময়সীমা।

তবে অক্টোবরে বাংলাদেশের মাটিতে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ হওয়ার কথা রয়েছে। এই টুর্নামেন্ট আয়োজনে যেন কোনো বাধা না আসে, সেদিকেই এখন বোর্ডের সব নজর। বিসিবির সব পরিচালক একসঙ্গে পদত্যাগ করলে ভাবমূর্তি ক্ষুণ্ন হতে পারে, বিশ্বকাপও চলে যেতে পারে ভিন্ন দেশে; এটি মাথায় রেখেই কাজ করছেন বিসিবির সংশ্লিষ্টরা।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট