1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
আব্দুল্লাহপুরে ঘরমুখো মানুষের ঢল, বাস সংকট ও বাড়তি ভাড়ায় চরম দুর্ভোগ মোটরসাইকেলে সর্বোচ্চ তেল নেওয়া যাবে ২ লিটার, প্রাইভেটকারে ১০ মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ রমজানের চাঁদ দেখা গেছে, কাল রোজা শুরু তারেক রহমানের নেতৃত্বে শুরু হলো গণতান্ত্রিক অভিযাত্রা ২০ বছর পর সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি, প্রথমবার বিরোধী দলে জামায়াত সবাইকে কাঁদিয়ে বিদায় নিল ২০২৫, শুরু হলো চ্যালেঞ্জিং নির্বাচনী বছর স্বামীর পাশে চিরনিদ্রায় শায়িত ‘আপসহীন নেত্রী’ খালেদা জিয়া বেগম খালেদা জিয়ার জানাজা বুধবার বাদ জোহর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, একদিনের সাধারণ ছুটি
সর্বশেষ:
ইরান যুদ্ধে কূল-কিনারা পাচ্ছেন না ট্রাম্প, খুঁজছেন বের হওয়ার পথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনায় উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর আগামীকাল পবিত্র ঈদুল ফিতর, দেশজুড়ে প্রস্তুতি সম্পন্ন দেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ৩০ কিলো‌মিটার যানবাহনের ধীরগতি সৌদিতে চাঁদ দেখা যায়নি, ঈদ শুক্রবার যমুনা সেতুর দুই পাড়ে নেই যানজট, স্বস্তিতে ঘরমুখো মানুষ ঈদযাত্রায় পাটুরিয়ায় বাড়ছে যানবাহন, ফেরিতে উঠতে সময় লাগছে বেশি আব্দুল্লাহপুরে ঘরমুখো মানুষের ঢল, বাস সংকট ও বাড়তি ভাড়ায় চরম দুর্ভোগ হাজারো প্রাণের আত্মত্যাগের বিনিময়ে আমরা একটি দায়বদ্ধ সংসদ পেয়েছি

বিধানসভা উপনির্বাচন : পশ্চিমবঙ্গে বিজেপির ভরাডুবি

আন্তর্জাতিক রিপোর্ট :
  • প্রকাশের সময় : রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪
  • ২৪৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

ভারতের পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের কাছে বিজেপির বড় ধরনের পরাজয় ঘটেছে। দুটি রাজ্য বিধানসভাসহ কয়েকটি রাজ্যে উপনির্বাচনের ভোটগণনা হয়েছে শনিবার। এর মধ্যে পশ্চিমবঙ্গের ছয়টি বিধানসভা আসনও রয়েছে।

ভোটগণনা হয়েছে দুটি লোকসভা কেন্দ্রে উপনির্বাচনেরও। রাজ্যটিতে আর বছর দেড়েকের মধ্যে বিধানসভা নির্বাচন। এই স্বল্প মেয়াদের জন্য ছয়জন বিধায়ক বিধানসভায় যাবেন। বিভিন্ন কারণে এই আসনগুলো ফাঁকা হয়েছিল।

এই উপনির্বাচনে ছক্কা হাঁকিয়েছে তৃণমূল। পাঁচটি আসন তাদের দখলেই ছিল। একটি আসন তারা বিজেপির কাছ থেকে ছিনিয়ে নিয়েছে। শুধু তাই নয়, জয়ের ব্যবধানও বেশ বড়।

কোচবিহারের সিতাই আসনে শাসকদলের প্রার্থী সঙ্গীতা রায় জিতেছেন এক লাখ ৩০ হাজার ১৫৬ ভোটে। উত্তর ২৪ পরগনার হাড়োয়া বিধানসভায় শেখ রবিউল ইসলাম হারিয়েছেন আইএসএফ প্রার্থীকে।

তার জয়ের ব্যবধান এক লাখ ৩১ হাজার ৩৮৮ ভোট। একই জেলার উত্তরে নৈহাটি আসনে তৃণমূল প্রার্থী সনৎ দে জয়ী হয়েছেন ৪৯ হাজার ১৯৩ ভোটে।

উত্তরবঙ্গের আলিপুরদুয়ার লোকসভা আসনের অন্তর্গত মাদারিহাট বিধানসভায় এ বছরের সাধারণ নির্বাচনেও এগিয়েছিল বিজেপি। এবার তৃণমূলের জয়প্রকাশ টোপ্পো বিজেপি প্রার্থীকে হারিয়েছেন ৩০ হাজার ৩০৯ ভোটে।

তালডাংরার তৃণমূল প্রার্থী ফাল্গুনী সিংহবাবু ৩৪ হাজার ৮২ ভোটে জয় লাভ করেছেন। আর মেদিনীপুরের তৃণমূল প্রার্থী সুজয় হাজরা ৩৩ হাজার ৯৯৬ ভোটে জয়ী হয়েছেন।

উপনির্বাচনের ফল নিয়ে সোশ্যাল মিডিয়া পোস্টে মমতা লিখেছেন, “আমার অন্তরের অন্তঃস্থল থেকে মা-মাটি-মানুষকে জানাই প্রণাম। আপনাদের এই আশীর্বাদ আমাদের আগামীর চলার পথে আরও সক্রিয় ভাবে কাজ করার উৎসাহ দেবে।”

রাজনৈতিক বিশ্লেষক বিশ্বনাথ চক্রবর্তী বলেন, “২০২১ ও ২০২৪ সালের নির্বাচনে পশ্চিমবঙ্গে উচ্চগ্রামে লড়াই করেছিল বিজেপি। সেই ভোটে হারার পর ধীরে ধীরে অনেক বিজেপি কর্মী-সমর্থক বসে গিয়েছিলেন। তাদের একাংশের ভোট এবার তৃণমূল পেয়েছে। দুটি দলের মধ্যে আদর্শগত ফারাক বিরাট কিছু নেই। তাই শিবির বদলাতে সমস্যা হয়নি। একটা সময় তৃণমূলকে রুখতে বামেদের ভোট বিজেপিতে গিয়েছিল। এবার বিজেপির ভোট তৃণমূলে যাচ্ছে।”

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট