1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
শিরোনাম :
আব্দুল্লাহপুরে ঘরমুখো মানুষের ঢল, বাস সংকট ও বাড়তি ভাড়ায় চরম দুর্ভোগ মোটরসাইকেলে সর্বোচ্চ তেল নেওয়া যাবে ২ লিটার, প্রাইভেটকারে ১০ মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ রমজানের চাঁদ দেখা গেছে, কাল রোজা শুরু তারেক রহমানের নেতৃত্বে শুরু হলো গণতান্ত্রিক অভিযাত্রা ২০ বছর পর সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি, প্রথমবার বিরোধী দলে জামায়াত সবাইকে কাঁদিয়ে বিদায় নিল ২০২৫, শুরু হলো চ্যালেঞ্জিং নির্বাচনী বছর স্বামীর পাশে চিরনিদ্রায় শায়িত ‘আপসহীন নেত্রী’ খালেদা জিয়া বেগম খালেদা জিয়ার জানাজা বুধবার বাদ জোহর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, একদিনের সাধারণ ছুটি

বাংলাদেশ থেকে ব্যবসা গুটিয়ে নিচ্ছে ইতিহাদ এয়ারওয়েজ

মহানগর রিপোর্ট :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩
  • ৪১৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

ঢাকা রুটে ফ্লাইট পরিচালনা স্থগিত করার ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাতের ইতিহাদ এয়ারওয়েজ। আগামী ২৯ অক্টোবর থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে।

ফ্লাইট স্থগিতের বিষয়টি জানিয়ে বাংলাদেশের ট্রাভেল এজেন্টগুলোকে চিঠি দিয়েছে এয়ারওয়েজটি। তবে চিঠিতে ফ্লাইট স্থগিত করার বিষয়ে কোনো কারণ উল্লেখ করা হয়নি।

চিঠিতে জানানো হয়, যারা ইতোমধ্যে ইতিহাদের টিকিট কেটে ফেলেছেন তাদের টিকিটের টাকার পুরো অংশ ফেরত দেওয়া হবে। কোনো ধরনের জরিমানা বা প্রশাসনিক ফি কাটা হবে না। কেউ যদি রিটার্ন টিকিট কেটে ওয়ানওয়ে ব্যবহার করে থাকেন তাহলে তার ফিরতি ফ্লাইটের টাকা ফেরত দেওয়া হবে।

ইতিহাদ এয়ারওয়েজ ২০০৬ সাল থেকে আবুধাবি-ঢাকা এবং ঢাকা- আবুধাবি হয়ে বাংলাদেশিদের বিশ্বের ৭০টি গন্তব্যে পৌঁছে দিচ্ছিল। বর্তমানে তারা ঢাকা থেকে আবুধাবি রুটে সপ্তাহে ৫টি ফ্লাইট পরিচালনা করছে। তাদের সর্বশেষ ফ্লাইটটি ঢাকা ছাড়বে ২৮ অক্টোবর।

বর্তমানে ঢাকা থেকে আবুধাবি রুটে দুটি এয়ারলাইন্স ফ্লাইট পরিচালনা করছে। এগুলো হলো-‘এয়ার এরাবিয়া আবুধাবি’ এবং ‘বিমান বাংলাদেশ এয়ারলাইন্স’। বর্তমানে বাংলাদেশে ২৮টি বিদেশি এয়ারলাইন্স ফ্লাইট পরিচালনা করছে।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট