1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ:
অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার ২৪ ঘণ্টায় ঢাকায় ২০ মিলিমিটার বৃষ্টি, আজও বজ্রসহ বৃষ্টির আভাস মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ছয় সপ্তাহের মধ্যে আকস্মিক হামলা চালাতে পারে ইরান ভূমিকম্পের ৩ মিনিট পরই নেপালে আকস্মিক বন্যা-ভূমিধস, নিহত বেড়ে ১৫৭ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায় এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ সকাল ১০টায়

বাংলাদেশ কোচ কি এখনও জয়ের আশা দেখছেন চেন্নাইয়ে?

স্পোর্টস রিপোর্ট :
  • প্রকাশের সময় : রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪
  • ৪৪৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

প্রায় অসম্ভব একটি লক্ষ্য, ভারতের দেওয়া ৫১৫ বা এরচেয়েও বেশি রানের লক্ষ্য বাংলাদেশ এর আগে তিনবার পেয়েছিল। সব মিলিয়ে চতুর্থ ইনিংসে নবমবার ৫০০ রানের বেশি লক্ষ্য পেল বাংলাদেশ। সবগুলো ম্যাচই হেরেছে বাংলাদেশ। চারশো’র বেশি লক্ষ্য পেয়েছিল ২০ বার, যেখানে টাইগাররা একটি ড্র বাদে বাকি ম্যাচগুলোতে হেরেছে। এরই মাঝে আবার চেন্নাই টেস্টে ১৫৮ রানে ৪ উইকেট হারিয়ে বসেছে টাইগাররা, তবে এখনও কি জয়ের আশা উঁকি দিচ্ছে ব্যাটিং কোচ ডেভিড হেম্পের মনে!

টেস্টে চতুর্থ ইনিংসে বাংলাদেশ সর্বোচ্চ ২১৫ রান তাড়া করে জিতেছে ২০০৯ সালে গ্রেনাডায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। অথচ চেন্নাই টেস্টে ৬ উইকেট হাতে থাকা বাংলাদেশের দরকার আরও ৩৫৭ রান। নাজমুল হোসেন শান্ত ৫১ এবং সাকিব আল হাসান ৫ রানে অপরাজিত থেকে আজ (রোববার) চতুর্থ দিনের ব্যাটিংয়ে নামবেন।

ব্যাটিংয়ের জন্য উইকেট এখনও ভালো আছে উল্লেখ করে বাংলাদেশের ব্যাটি কোচ হেম্প বলেন, ‘আসলে শুরুর দিকে ভারতের ১৪০ (আসলে ১৪৪) রানের মধ্যে ৬ উইকেট চলে গিয়েছিল। ভালো সেশন ছিল সেটি। প্রথম ইনিংসে ময়েশ্চার ছিল উইকেটে, বোলাররা সাহায্য পেয়েছে। এর ফলে বোঝা যায় আমাদের স্কিল ভালো পর্যায়ে আছে। তবে আমাদের ব্যাটিংয়ের দিকে তাকালে বোঝা যাবে যে আমাদের কিছু জায়গায় ঘাটতি রয়েছে। এসব ক্ষেত্রে আমাদের আরও ভালো হওয়ার সুযোগ রয়েছে এবং আরও ভালো হতে হবে।’

dhakapost
সংবাদ সম্মেলনে বাংলাদেশের ব্যাটিং কোচ ডেভিড হেম্প

 

ভারতের লক্ষ্য পেরোনোর সুযোগ আছে বলেও পরোক্ষভাবে বললেন হেম্প, ‘আরও উন্নতি করতে হবে, এগিয়ে যেতে হবে দল হিসেবে। বোলিং হোক আর ব্যাটিং হোক। উইকেট এখনও ভালো ব্যাটিং উইকেট রয়েছে বলে আমার মনে হয়। কালও ভালো থাকবে আশা করছি। ৩৬০ রান (আসলে ৩৫৭) দরকার মনে হয়, দেখা যাক কাল কী হয়।’

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট