1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
আব্দুল্লাহপুরে ঘরমুখো মানুষের ঢল, বাস সংকট ও বাড়তি ভাড়ায় চরম দুর্ভোগ মোটরসাইকেলে সর্বোচ্চ তেল নেওয়া যাবে ২ লিটার, প্রাইভেটকারে ১০ মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ রমজানের চাঁদ দেখা গেছে, কাল রোজা শুরু তারেক রহমানের নেতৃত্বে শুরু হলো গণতান্ত্রিক অভিযাত্রা ২০ বছর পর সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি, প্রথমবার বিরোধী দলে জামায়াত সবাইকে কাঁদিয়ে বিদায় নিল ২০২৫, শুরু হলো চ্যালেঞ্জিং নির্বাচনী বছর স্বামীর পাশে চিরনিদ্রায় শায়িত ‘আপসহীন নেত্রী’ খালেদা জিয়া বেগম খালেদা জিয়ার জানাজা বুধবার বাদ জোহর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, একদিনের সাধারণ ছুটি

ফেসবুকে ছড়িয়ে পড়া যশোরের ভিডিওটি ছিল ‘যেমন খুশি তেমন সাজো’

মহানগর রিপোর্ট :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪
  • ২৫১ বার এই সংবাদটি পড়া হয়েছে

অস্ত্র সাদৃশ্য বস্তু হাতে মুখমণ্ডল ঢাকা দুই ব্যক্তি এবং মাঝখানে মাইকে মুখমণ্ডল ঢাকা এক ব্যক্তির আরবি ভাষায় ভাষণ দেওয়া একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি যশোর জামিয়া ইসলামিয়া মাদ্রাসার।

যশোর জামিয়া ইসলামিয়া মাদ্রাসার শিক্ষাসচিব মাওলানা মাকফুর রহমান জানান, ১৬ ডিসেম্বর থেকে ১৭ ডিসেম্বর পর্যন্ত যশোর জামিয়া ইসলামিয়া মাদ্রাসায় বাৎসরিক প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ছিল। এ অনুষ্ঠানের একটি অংশে আরবি ভাষায় বক্তৃতা দেওয়ার একটি অভিনয় ছিল।

তিনি আরও বলেন, সাংস্কৃতিক অনুষ্ঠানে শিক্ষার্থীরা ফিলিস্তিনের মুক্তিকামী মানুষের লড়াই-সংগ্রামের বিষয়টি অভিনয় করিয়ে দেখিয়েছেন। এটি অভিনয় ছাড়া কিছুই নয়।

এদিকে ওই মাদ্রাসার সংশ্লিষ্টরা জানিয়েছেন, ভাইরাল হওয়া ভিডিওর বক্তব্যটি সাউন্ডবক্সে চলছিল। স্টেজে যারা ছিলেন তারা কেবল অভিনয় করেছে।

যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, ভিডিওটি ফেসবুকে দেখেছি। মাদ্রাসার ছাত্রদের একটি প্রতিযোগিতার অংশ এটি। তারা ডামি অস্ত্র ব্যবহার করে অভিনয় করেছেন।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট