1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
সর্বশেষ:
রোজার আগে বাড়তি দামে চাল-ডাল-চিনি, বেড়েছে মুরগির দামও হামলা হলে শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়াইয়ের হুমকি ইরানের নির্বাচন ডাকাতি আর যেন না ঘটে সেই ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন তারেক রহমান তীব্র শীতে ঢাকার ফুটপাতে গরম পোশাকের রমরমা বেচাকেনা সারাদেশে সিলিন্ডার গ্যাস বিক্রি বন্ধের ঘোষণা ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের হামলায় নিহত বেড়ে ৮০ জানুয়ারিতে ৫টি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে, হতে পারে বৃষ্টি সবাইকে কাঁদিয়ে বিদায় নিল ২০২৫, শুরু হলো চ্যালেঞ্জিং নির্বাচনী বছর স্বামীর পাশে চিরনিদ্রায় শায়িত ‘আপসহীন নেত্রী’ খালেদা জিয়া

প্রাথমিকের বৃত্তির সংশোধিত ফল আজ

মহানগর রিপোর্ট :
  • প্রকাশের সময় : বুধবার, ১ মার্চ, ২০২৩
  • ৭২০ বার এই সংবাদটি পড়া হয়েছে

প্রাথমিক বৃত্তি পরীক্ষার প্রকাশিত ফলাফল স্থগিত করা হয়েছে। এ বৃত্তির ফল বুধবার (১ মার্চ) পুনরায় প্রকাশিত হবে বলে জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াতের সই করা প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, কারিগরি ত্রুটির কারণে প্রাথমিক বৃত্তি ২০২২ এর ফলাফল পুনঃযাচাইয়ের প্রয়োজনীয়তা অনুভূত হওয়ায় অদ্য প্রকাশিত প্রাথমিক বৃত্তির ফলাফল স্থগিত করা হলো।

বুধবার অপরাহ্নে পুনরায় এ ফলাফল প্রকাশিত হবে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে এ ফলাফল প্রকাশ করা হবে।

এদিকে মঙ্গলবার দুপুর ১টায় সচিবালয়ে সংবাদ সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন এ ফলাফল প্রকাশ করেন। ফল প্রকাশের চার ঘণ্টার মাথায় তা স্থগিত করা হয়। দুপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে অধিদপ্তরের ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করা হলেও বিকেল থেকে তা আর পাওয়া যাচ্ছে না।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট