1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
আব্দুল্লাহপুরে ঘরমুখো মানুষের ঢল, বাস সংকট ও বাড়তি ভাড়ায় চরম দুর্ভোগ মোটরসাইকেলে সর্বোচ্চ তেল নেওয়া যাবে ২ লিটার, প্রাইভেটকারে ১০ মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ রমজানের চাঁদ দেখা গেছে, কাল রোজা শুরু তারেক রহমানের নেতৃত্বে শুরু হলো গণতান্ত্রিক অভিযাত্রা ২০ বছর পর সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি, প্রথমবার বিরোধী দলে জামায়াত সবাইকে কাঁদিয়ে বিদায় নিল ২০২৫, শুরু হলো চ্যালেঞ্জিং নির্বাচনী বছর স্বামীর পাশে চিরনিদ্রায় শায়িত ‘আপসহীন নেত্রী’ খালেদা জিয়া বেগম খালেদা জিয়ার জানাজা বুধবার বাদ জোহর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, একদিনের সাধারণ ছুটি

পর্যটকদের পদচারণায় প্রাণ ফিরেছে কুয়াকাটার

মহানগর রিপোর্ট :
  • প্রকাশের সময় : শনিবার, ২০ জানুয়ারী, ২০২৪
  • ৩১৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

দেশের রাজনৈতিক অস্থিরতা ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরে এই প্রথম কুয়াকাটা ফিরেছে তার নিজস্ব রূপে। টানা দুই মাস পরে পর্যটকে মুখরিত কুয়াকাটা। হাসি ফুটেছে পর্যটন ব্যবসায়ীদের মুখে। দুই মাসের লোকসান কাটিয়ে উঠতে পারবেন বলে আশাবাদী তারা।

বরিশাল থেকে কুয়াকাটায় বেড়াতে আসা পর্যটক নূরে জান্নাত মিমি বলেন, শীতকালীন সমুদ্র দেখার খুব ইচ্ছে ছিল তাই কুয়াকাটা সৈকতে আসলাম। আমরা পরিবারের মোট বারো জন সদস্য এসেছি। সূর্যোদয় ও সূর্যাস্ত দেখলাম সমুদ্রে গোসল করলাম এবং বিভিন্ন দর্শনীয় স্থানে ঘুরলাম। সব মিলিয়ে খুবই সুন্দর সময় কাটালাম কুয়াকাটায়।

এ বিষয় হোটেল মিয়াদ ইন্টারন্যাশনালের ব্যবস্থাপক ইব্রাহিম ওয়াহিদ বলেন, গত দুমাসে আজকে আমাদের হোটেলে শতভাগ বুকিং রয়েছে। এখন থেকে পর্যটক বাড়বে বলে মনে করছি আমরা।

ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিওনের পরিদর্শক আবু হাসনাইন পারভেজ বলেন, কিছু দিন পর্যন্ত কুয়াকাটায় তেমন বেশি পর্যটকের চাপ না থাকলেও আজ চোখে পড়ার মতো পর্যটক কুয়াকাটায়। পর্যটকদের সর্বোচ্চ নিরাপত্তা দিচ্ছে কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট