1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
শিরোনাম :
আব্দুল্লাহপুরে ঘরমুখো মানুষের ঢল, বাস সংকট ও বাড়তি ভাড়ায় চরম দুর্ভোগ মোটরসাইকেলে সর্বোচ্চ তেল নেওয়া যাবে ২ লিটার, প্রাইভেটকারে ১০ মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ রমজানের চাঁদ দেখা গেছে, কাল রোজা শুরু তারেক রহমানের নেতৃত্বে শুরু হলো গণতান্ত্রিক অভিযাত্রা ২০ বছর পর সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি, প্রথমবার বিরোধী দলে জামায়াত সবাইকে কাঁদিয়ে বিদায় নিল ২০২৫, শুরু হলো চ্যালেঞ্জিং নির্বাচনী বছর স্বামীর পাশে চিরনিদ্রায় শায়িত ‘আপসহীন নেত্রী’ খালেদা জিয়া বেগম খালেদা জিয়ার জানাজা বুধবার বাদ জোহর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, একদিনের সাধারণ ছুটি
সর্বশেষ:

পরিস্থিতির উন্নতি, খুলেছে আরও ২৯ পোশাক কারখানা

মহানগর রিপোর্ট :
  • প্রকাশের সময় : রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ৪৪২ বার এই সংবাদটি পড়া হয়েছে

শিল্পাঞ্চল আশুলিয়ায় শ্রমিক অসন্তোষের মুখে গত বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) ২১৯ কারখানা বন্ধ ও ছুটি ঘোষণা করা হয়েছিল। তবে গতকাল শনিবার (১৪ সেপ্টেম্বর) এসব কারখানার অধিকাংশই খুলে দেওয়া হয়েছে।

আজ রোববার (১৫ সেপ্টেম্বর) আরও ২৯ কারখানায় উৎপাদন শুরু হয়েছে। সকাল সাড়ে ১০টার দিকে এ তথ্য নিশ্চিত করেছে শিল্প পুলিশ। এর আগে গতকাল ১৭০টি কারখানায় উৎপাদন শুরু হয়।

শিল্প পুলিশ জানায়, শ্রমিক অসন্তোষের মুখে গত বৃহস্পতিবার বাংলাদেশ শ্রম আইন ২০০৬ এর ১৩(১) ধারায় ৮৬টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। একইসঙ্গে সাধারণ ছুটি ঘোষণা করা হয় ১৩৩টি পোশাক কারখানায়। তবে শিল্পাঞ্চলে কাজের পরিবেশ ফিরে আসায় গতকাল শনিবার বাংলাদেশ শ্রম আইন ২০০৬ এর ১৩(১) ধারায় বন্ধ ৮৬টি কারখানার মধ্যে ৫০টিতে উৎপাদন শুরু হয়। আজ বাকি ৩৬টি কারখানার মধ্যে ১৮টি কারখানায় উৎপাদন শুরু হয়। অন্যদিকে সাধারণ ছুটি ঘোষণা করা ১৩টি কারখানার মধ্যে ১১টি কারখানায়ও উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে সব মিলে বন্ধ রয়েছে কেবল ২০টি কারখানা।

কারখানার মালিকপক্ষ জানায়, আজ সকালে ৪ থেকে ৫টি কারখানায় শ্রমিক প্রবেশ করলেও বিভিন্ন দাবিতে উৎপাদন বন্ধ রাখেন তারা। পরে মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে তারাও কাজে যোগ দিয়ে উৎপাদন শুরু করেন।

বিজিএমইএ সূত্রে জানা জানায়, শ্রম আইনের ১৩ (১) ধারায় বন্ধ রয়েছে জেনারেশন নেক্সট, সান সোয়েটার, মাসকট ফ্যাশন, পার্ল গার্মেন্টসের মতো কারখানাগুলো।

শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মো. সারোয়ার আলম বলেন, আজ পরিবেশ অনেকটাই ভালো। ২০টি কারখানা বাদে সব পোশাক কারখানায় উৎপাদন শুরু হয়েছে। সকাল সাড়ে ১০টা পর্যন্ত শিল্পাঞ্চলের সামগ্রিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে শিল্পাঞ্চলের নিরাপত্তায় সতর্ক অবস্থানে রয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা, অব্যাহত রয়েছে যৌথ বাহিনীর টহল কার্যক্রম।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট