1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আব্দুল্লাহপুরে ঘরমুখো মানুষের ঢল, বাস সংকট ও বাড়তি ভাড়ায় চরম দুর্ভোগ মোটরসাইকেলে সর্বোচ্চ তেল নেওয়া যাবে ২ লিটার, প্রাইভেটকারে ১০ মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ রমজানের চাঁদ দেখা গেছে, কাল রোজা শুরু তারেক রহমানের নেতৃত্বে শুরু হলো গণতান্ত্রিক অভিযাত্রা ২০ বছর পর সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি, প্রথমবার বিরোধী দলে জামায়াত সবাইকে কাঁদিয়ে বিদায় নিল ২০২৫, শুরু হলো চ্যালেঞ্জিং নির্বাচনী বছর স্বামীর পাশে চিরনিদ্রায় শায়িত ‘আপসহীন নেত্রী’ খালেদা জিয়া বেগম খালেদা জিয়ার জানাজা বুধবার বাদ জোহর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, একদিনের সাধারণ ছুটি

পত্রিকার অনলাইন সংস্করণে টকশো-লাইভ প্রচার না করার আহ্বান

মহানগর রিপোর্ট :
  • প্রকাশের সময় : বুধবার, ১২ এপ্রিল, ২০২৩
  • ৩৮৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

পত্রিকার অনলাইন সংস্করণে ভিজ্যুয়াল মিডিয়ার মতো নিউজ বুলেটিন, টক-শো ও বিভিন্ন অনুষ্ঠান সরাসরি সম্প্রচার দেশের প্রচলিত আইন ও বিধি-বিধানের পরিপন্থি বলে জানিয়েছে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর (ডিএফপি)। এমতাবস্থায় যথাযথ বিধি-বিধান অনুসরণের অনুরোধ জানিয়েছে প্রতিষ্ঠানটি।

মঙ্গলবার (১১ এপ্রিল) ডিএফপি অধিদপ্তরের মহাপরিচালক স. ম. গোলাম কিবরিয়ার সই করা এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, কোনো কোনো সংবাদপত্র মুদ্রিত গণমাধ্যম বা প্রিন্ট মিডিয়া হিসেবে অনুমোদন গ্রহণ করে তাদের অনলাইন সংস্করণে ভিজ্যুয়াল মিডিয়ার মতো সংবাদ বা নিউজ বুলেটিন প্রচার, টক-শো ও বিভিন্ন অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করছে। এ ধরনের সংবাদ সম্প্রচার প্রিন্ট মিডিয়ার বৈশিষ্ট্য ও সংবাদপত্র হিসেবে অনুমোদন গ্রহণের শর্তের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।

গণমাধ্যম হিসেবে জনগণকে সংবাদ সরবরাহের ক্ষেত্রে অবশ্যই নিজস্ব সত্ত্বা ও বৈশিষ্ট্য মেনে চলার বিষয়টি সংবাদপত্রের কাছে কাঙ্ক্ষিত। প্রিন্ট মিডিয়ার অনলাইন সংস্করণে এ ধরনের সংবাদ বা নিউজ বুলেটিন প্রচার, টক-শো ও বিভিন্ন অনুষ্ঠান সরাসরি সম্প্রচার দেশের প্রচলিত আইন ও বিধিবিধানের পরিপন্থি।

চিঠিতে আরও বলা হয়, এমতাবস্থায় সংবাদপত্র পরিচালনা এবং সংবাদ প্রচারের ক্ষেত্রে ছাপাখানা ও প্রকাশনা (ঘোষণা ও নিবন্ধিকরণ) আইন, ১৯৭৩ এবং এ সংক্রান্ত অন্যান্য বিধিবিধান অনুসরণ করার জন্য অনুরোধ করা হলো।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট