1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
শিরোনাম :
আব্দুল্লাহপুরে ঘরমুখো মানুষের ঢল, বাস সংকট ও বাড়তি ভাড়ায় চরম দুর্ভোগ মোটরসাইকেলে সর্বোচ্চ তেল নেওয়া যাবে ২ লিটার, প্রাইভেটকারে ১০ মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ রমজানের চাঁদ দেখা গেছে, কাল রোজা শুরু তারেক রহমানের নেতৃত্বে শুরু হলো গণতান্ত্রিক অভিযাত্রা ২০ বছর পর সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি, প্রথমবার বিরোধী দলে জামায়াত সবাইকে কাঁদিয়ে বিদায় নিল ২০২৫, শুরু হলো চ্যালেঞ্জিং নির্বাচনী বছর স্বামীর পাশে চিরনিদ্রায় শায়িত ‘আপসহীন নেত্রী’ খালেদা জিয়া বেগম খালেদা জিয়ার জানাজা বুধবার বাদ জোহর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, একদিনের সাধারণ ছুটি
সর্বশেষ:
ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনায় উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর আগামীকাল পবিত্র ঈদুল ফিতর, দেশজুড়ে প্রস্তুতি সম্পন্ন দেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ৩০ কিলো‌মিটার যানবাহনের ধীরগতি সৌদিতে চাঁদ দেখা যায়নি, ঈদ শুক্রবার যমুনা সেতুর দুই পাড়ে নেই যানজট, স্বস্তিতে ঘরমুখো মানুষ ঈদযাত্রায় পাটুরিয়ায় বাড়ছে যানবাহন, ফেরিতে উঠতে সময় লাগছে বেশি আব্দুল্লাহপুরে ঘরমুখো মানুষের ঢল, বাস সংকট ও বাড়তি ভাড়ায় চরম দুর্ভোগ হাজারো প্রাণের আত্মত্যাগের বিনিময়ে আমরা একটি দায়বদ্ধ সংসদ পেয়েছি হাদি হত্যার দুই আসামিকে দেশে ফেরানোর উদ্যোগ নেওয়া হচ্ছে

নিজেকে কতটা বদলে ফেলেছেন এমি জ্যাকসন

বিনোদন রিপোর্ট :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৬৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

বলিউডে খুব অল্প সময়েই কাজ করেছেন ব্রিটিশ মডেল-অভিনেত্রী এমি জ্যাকসন। তবে সেই ক্ষুদ্র সময়েই ভক্তদের কাছ থেকে বেশ প্রশংসা কুড়িয়েছেন তিনি। রজনীকান্ত, অক্ষয় কুমারের বিপরীতে কাজ করে ক্যারিয়ারে ভালো কিছুর বার্তাও দিয়েছিলেন এমি। এমনকি টাইমস অব ইন্ডিয়া’র প্রতিবেদন অনুসারে ২০১২ সালের সবচেয়ে আকাঙ্খিত নারী ছিলেন তিনি। 

তবুও হঠাৎ করেই বলিউডে কাজের পরিমাণ কমিয়ে ফেলেন এই অভিনেত্রী। পর্দায়ও খুব একটা দেখা মিলছিল না তার। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সক্রিয় ছিলেন। সেখানে খোলামেলা ছবিতে প্রায় সময়ই উত্তাপ ছড়াতে দেখা গেছে এমিকে।

এমিকে এই লুকেই চিনতেন ভক্তরা

এরই মধ্যে সার্জারি করে নিজের লুক সম্পূর্ণ বদলে ফেলেছেন এই তারকা। অভিনেত্রীদের জন্য সার্জারি খুব নতুন কোনো ঘটনা নয়। তবে এমি যেটা করেছেন, সেখানে তাকে চেনাই যেন এখন দায় হয়ে দাঁড়িয়েছে ভক্তদের।

নতুন এই লুকের জন্য চরমভাবে সমালোচিত হচ্ছেন এমি। কেউ কেউ মনে করছেন সার্জারির জন্যই এই হাল তার, আবার কারো মন্তব্য বেশি ডায়েটের কারণে এমন অবস্থা অভিনেত্রীর।

অভিনেত্রীর বর্তমান লুক

তবে অনেকেরই ধারণা, অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলির লুক নিতে গিয়ে এই হাল এমির। যদিও এই তারকা তার বর্তমান লুক নিয়ে প্রকাশ্যে এখন পর্যন্ত কোনো মন্তব্যই করেননি।

২০১২ সালে ‘এক থা দিওয়ানা’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে এমির। এরপর অক্ষয় কুমারের বিপরীতে ‘সিং ইজ ব্লিং’, ছবিতে দেখা যায় তাকে। সেখান থেকে রজনীকান্ত ও অক্ষয় কুমারের সঙ্গে ‘২.০’ ছবিতেও অভিনয় করেন তিনি।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট