1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
আব্দুল্লাহপুরে ঘরমুখো মানুষের ঢল, বাস সংকট ও বাড়তি ভাড়ায় চরম দুর্ভোগ মোটরসাইকেলে সর্বোচ্চ তেল নেওয়া যাবে ২ লিটার, প্রাইভেটকারে ১০ মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ রমজানের চাঁদ দেখা গেছে, কাল রোজা শুরু তারেক রহমানের নেতৃত্বে শুরু হলো গণতান্ত্রিক অভিযাত্রা ২০ বছর পর সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি, প্রথমবার বিরোধী দলে জামায়াত সবাইকে কাঁদিয়ে বিদায় নিল ২০২৫, শুরু হলো চ্যালেঞ্জিং নির্বাচনী বছর স্বামীর পাশে চিরনিদ্রায় শায়িত ‘আপসহীন নেত্রী’ খালেদা জিয়া বেগম খালেদা জিয়ার জানাজা বুধবার বাদ জোহর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, একদিনের সাধারণ ছুটি

নড়াইলে স্কুল শিক্ষককে কুপিয়ে জখম

কালিয়া (নড়াইল) প্রতিনিধি :
  • প্রকাশের সময় : বুধবার, ১৫ মার্চ, ২০২৩
  • ৬৮৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

নড়াইলের কালিয়া উপজেলার খড়রিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষক আসলাম হোসেন (৫০) কে চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে ও হাতুড়ি, লাঠি দিয়ে পিটিয়ে জখমের অভিযোগ পাওয়া যায়। মোঃ আসলাম হোসেন খড়রিয়া গ্রামের মৃতঃ আয়নাল হক মোল্যার ছেলে। স্কুল শিক্ষক আসলাম কে নড়াইল সদর হসপিটালের ভর্তি করা হয়।

শিক্ষক আসলাম হোসেন জানান, মঙ্গলবার খড়রিয়ার পোল বাজারের উত্তর পাশের মধুর চায়ের দোকান থেকে যাওয়ার পথে একই গ্রামের সাহেব আলী মীরের ছেলে মোঃ সাব্বির হোসেন মীর (৩০), তানভীর মীর, তারেক মীর, রিজাল মোল্যার ছেলে সোহাগ (২২), সলেমান মিনার ছেলে ইসহাক মিনা (৪০), মুন মিনা (২৮), মৃতঃ তারেক মীরের ছেলে সনেট মীর(২৮) সহ ১০/১৫ জন মিলে আমাকে ঘিরে ফেলে চাইনিজ কুড়াল দিয়ে কোপ দিয়ে ও হাতুড়ি, লাঠি দিয়ে পিটিয়ে জখম ও আহত করে। এতে করে আমার পাজরের হাঁড় ভেঙ্গে যায়।

তিনি আরো জানান, গত বছর ২রা নভেম্বর পেড়লি ইউনিয়ন পরিষদ নির্বাচনে মোঃ জারজিদ হোসেন চেয়ারম্যানের পক্ষে নির্বাচন করায়, পরাজিত
চেয়ারম্যান প্রার্থী সামিউল আলম সজিব এর লোকজন আমাকে মেরে ফেলার জন্য এ হামলা চালায়। আমি আমার নিরাপত্তা ও বিচার চাই।

এ বিষয়ে সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাঃ
বিশ্বজিত সাহা বলেন, প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার শরীরে কোপের ও আঘাতের চিহ্র পাওয়া যায়।

এ বিষয়ে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ তাসমীম আলম বলেন, খবর পেয়ে তাৎক্ষনিত ঘটনা স্থানে উপস্থিত হয়ে পুলিশ তাদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট