1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
শিরোনাম :
আব্দুল্লাহপুরে ঘরমুখো মানুষের ঢল, বাস সংকট ও বাড়তি ভাড়ায় চরম দুর্ভোগ মোটরসাইকেলে সর্বোচ্চ তেল নেওয়া যাবে ২ লিটার, প্রাইভেটকারে ১০ মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ রমজানের চাঁদ দেখা গেছে, কাল রোজা শুরু তারেক রহমানের নেতৃত্বে শুরু হলো গণতান্ত্রিক অভিযাত্রা ২০ বছর পর সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি, প্রথমবার বিরোধী দলে জামায়াত সবাইকে কাঁদিয়ে বিদায় নিল ২০২৫, শুরু হলো চ্যালেঞ্জিং নির্বাচনী বছর স্বামীর পাশে চিরনিদ্রায় শায়িত ‘আপসহীন নেত্রী’ খালেদা জিয়া বেগম খালেদা জিয়ার জানাজা বুধবার বাদ জোহর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, একদিনের সাধারণ ছুটি
সর্বশেষ:
ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনায় উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর আগামীকাল পবিত্র ঈদুল ফিতর, দেশজুড়ে প্রস্তুতি সম্পন্ন দেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ৩০ কিলো‌মিটার যানবাহনের ধীরগতি সৌদিতে চাঁদ দেখা যায়নি, ঈদ শুক্রবার যমুনা সেতুর দুই পাড়ে নেই যানজট, স্বস্তিতে ঘরমুখো মানুষ ঈদযাত্রায় পাটুরিয়ায় বাড়ছে যানবাহন, ফেরিতে উঠতে সময় লাগছে বেশি আব্দুল্লাহপুরে ঘরমুখো মানুষের ঢল, বাস সংকট ও বাড়তি ভাড়ায় চরম দুর্ভোগ হাজারো প্রাণের আত্মত্যাগের বিনিময়ে আমরা একটি দায়বদ্ধ সংসদ পেয়েছি হাদি হত্যার দুই আসামিকে দেশে ফেরানোর উদ্যোগ নেওয়া হচ্ছে

দুই সপ্তাহ নিষিদ্ধ হচ্ছেন মেসি!

স্পোর্টস ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ৩ মে, ২০২৩
  • ৪৬১ বার এই সংবাদটি পড়া হয়েছে

সপরিবারে সৌদি আরব ভ্রমণে গিয়েছেন লিওনেল মেসি। কিন্তু তার এ যাত্রা ভালো চোখে নেয়নি পিএসজি।

তাই আর্জেন্টাইন ফরোয়ার্ডকে দুই সপ্তাহের জন্য নিষিদ্ধ করতে যাচ্ছে ফরাসি ক্লাবটি। এমনটাই জানিয়েছে ফরাসি সংবাদমাধ্যম আরএমসি স্পোর্ট।

ক্লাবের এ পরিস্থিতিতে মেসির ছুটিতে থাকা মেনে নিতে পারেননি পিএসজি কোচ ক্রিস্তফ গালতিয়ের। স্পোর্টিং ডিরেক্টর লুইস ওকাম্পোস ও সভাপতি নাসের আল খেলাইফি। কিন্তু কাতারি বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে আলাপ করে ছুটি আদায় করে নেন মেসি। তাই মেসির ওপর শৃঙ্খলাভঙ্গের অভিযোগ এনেছে পিএসজি।

আগামী দুই সপ্তাহ দলের সঙ্গে কোনো অনুশীলন করা বা ম্যাচ খেলা থেকে বিরত থাকবেন তিনি৷ নিষিদ্ধ সময়ে ক্লাব থেকে কোনো পারিশ্রমিকও পাবেন না এ ফরোয়ার্ড।

আগামী দুই সপ্তাহে দুটো লিগ ম্যাচ খেলবে পিএসজি। লিগ ওয়ানে বেশ কদিন ধরেই অম্ল-মধুর সময় কাটাচ্ছে তারা। যদিও ৩৩ ম্যাচে ৭৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে তারা।

এদিকে এ নিষেধাজ্ঞার ফলে আগামী মৌসুমে পিএসজিতে নাও থাকতে পারেন মেসি। তার ভবিষ্যৎ গন্তব্য নিয়ে চলা জল্পনাকল্পনা এখন নতুন এক মোড় নিল। অনেকদিন আগে থেকেই সৌদি আরবের পর্যটন শুভেচ্ছাদূত হিসেবে কাজ করছেন মেসি। পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী, গত সোমবার দেশটিতে ভ্রমণে যান তিনি। এর দুদিন আগেই লরিয়ের কাছে ৩-১ গোলে হারে পিএসজি। সেই ম্যাচে অনেকটাই নিষ্প্রভ ছিলেন মেসি।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট