1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
শিরোনাম :
আব্দুল্লাহপুরে ঘরমুখো মানুষের ঢল, বাস সংকট ও বাড়তি ভাড়ায় চরম দুর্ভোগ মোটরসাইকেলে সর্বোচ্চ তেল নেওয়া যাবে ২ লিটার, প্রাইভেটকারে ১০ মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ রমজানের চাঁদ দেখা গেছে, কাল রোজা শুরু তারেক রহমানের নেতৃত্বে শুরু হলো গণতান্ত্রিক অভিযাত্রা ২০ বছর পর সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি, প্রথমবার বিরোধী দলে জামায়াত সবাইকে কাঁদিয়ে বিদায় নিল ২০২৫, শুরু হলো চ্যালেঞ্জিং নির্বাচনী বছর স্বামীর পাশে চিরনিদ্রায় শায়িত ‘আপসহীন নেত্রী’ খালেদা জিয়া বেগম খালেদা জিয়ার জানাজা বুধবার বাদ জোহর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, একদিনের সাধারণ ছুটি
সর্বশেষ:
ইরান যুদ্ধে কূল-কিনারা পাচ্ছেন না ট্রাম্প, খুঁজছেন বের হওয়ার পথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনায় উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর আগামীকাল পবিত্র ঈদুল ফিতর, দেশজুড়ে প্রস্তুতি সম্পন্ন দেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ৩০ কিলো‌মিটার যানবাহনের ধীরগতি সৌদিতে চাঁদ দেখা যায়নি, ঈদ শুক্রবার যমুনা সেতুর দুই পাড়ে নেই যানজট, স্বস্তিতে ঘরমুখো মানুষ ঈদযাত্রায় পাটুরিয়ায় বাড়ছে যানবাহন, ফেরিতে উঠতে সময় লাগছে বেশি আব্দুল্লাহপুরে ঘরমুখো মানুষের ঢল, বাস সংকট ও বাড়তি ভাড়ায় চরম দুর্ভোগ হাজারো প্রাণের আত্মত্যাগের বিনিময়ে আমরা একটি দায়বদ্ধ সংসদ পেয়েছি

দুই চালকের প্রতিযোগিতায় উল্টে গেল বাস, আহত বেশ কয়েকজন

মহানগর রিপোর্ট :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ মে, ২০২৩
  • ৪০৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

রাজধানীর বাংলা মোটর থেকে কারওয়ান বাজার মোড় অভিমুখে রাস্তায় বিহঙ্গ পরিবহনের একটি বাস উল্টে গেছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। বিহঙ্গ পরিবহনের বাসটি শিকড় পরিবহনের আরেকটি বাসের সঙ্গে প্রতিযোগিতা করছিল বলে জানা গেছে।

সোমবার (৮ মে) রাত ১১টা ১৫ মিনিটের দিকে এই ঘটনা ঘটে। উল্টে যাওয়া বাসটির নম্বর- ঢাকা মেট্রো-ব ১৪-১৫ ৮৩। বাসটিতে ২০-২৫ জন যাত্রী ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শিকড় পরিবহন ও বিহঙ্গ পরিবহনের দুটি বাস একসঙ্গে প্রতিযোগিতা করে রাস্তায় চলছিল। একপর্যায়ে শিকড় পরিবহনকে পেছনে ফেলে বিহঙ্গ পরিবহনের বাসটি সামনে এগিয়ে যায়। এসময় বিহঙ্গ পরিবহনের বাসের মাঝ বরাবর শিকড় পরিবহনের বাসটির সামনের অংশের সঙ্গে সংঘর্ষ হয়। এতে বিহঙ্গ পরিবহনের বাসটি আইল্যান্ডে ধাক্কা লেগে রাস্তায় উল্টে যায়।

বাসের ভেতরে থাকা যাত্রী মোয়াজ্জেম হোসেন বলেন, ভাই অল্পের জন্য বেঁচে গেছি। আল্লাহ বাঁচিয়েছেন।

বাসটিতে থাকা আরেক যাত্রী বলেন, ধাক্কা লেগে বাসটি উল্টে গেছে। এরপর বাসের ভেতরের অনেকের হাত-পা কেটে যাওয়ার পাশাপাশি মাথায় আঘাত লাগে। এ দুর্ঘটনায় আমারও হাত কেটে গেছে।

ঘটনাস্থলে আসা এএসআই মোহাম্মদ শফিক বলেন, আমরা বাস উল্টে যাওয়ার খবর শোনা মাত্রই এখানে এসেছি। বিস্তারিত জেনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। দুর্ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে। এ ঘটনার পর থেকে গাড়ির ড্রাইভার ও হেলপার সবাই পালাতক আছেন।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট