1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
সর্বশেষ:
জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার ২৪ ঘণ্টায় ঢাকায় ২০ মিলিমিটার বৃষ্টি, আজও বজ্রসহ বৃষ্টির আভাস মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ছয় সপ্তাহের মধ্যে আকস্মিক হামলা চালাতে পারে ইরান ভূমিকম্পের ৩ মিনিট পরই নেপালে আকস্মিক বন্যা-ভূমিধস, নিহত বেড়ে ১৫৭ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায় এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ সকাল ১০টায় ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রাথমিকের ১৪ হাজার ৩৮৪ শিক্ষকের যোগদান ২৯ অক্টোবর

ত্রিশালে মাইক্রোবাসে আগুন, প্রাণ গেল ৪ জনের

মহানগর রিপোর্ট :
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ মার্চ, ২০২৩
  • ৭৭২ বার এই সংবাদটি পড়া হয়েছে

ময়মনসিংহের ত্রিশালে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাইক্রোবাস খাদে পড়ে যায়। এ সময় মাইক্রোবাসটিতে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। এতে দগ্ধ হয়ে দুই নারীসহ চার যাত্রী নিহত হয়েছেন।

রোববার (১২ মার্চ) দিবাগত রাত আড়াইটার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রাঘামারার রাঙামাটি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাত যাত্রী। আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি। তবে আহত এক যাত্রী জানান, সকল যাত্রীই জেলার ধোবাউড়া উপজেলা থেকে মাইক্রোবাসে ঢাকার দিকে যাচ্ছিলেন। হঠাৎ বিকট শব্দ হয়। এরপর আর কিছু বলতে পারেননি তিনি।

ত্রিশাল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবুল কালাম জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছে প্রথমে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে উদ্ধার কার্যক্রম চালিয়ে দুই নারীসহ পুড়ে যাওয়া চারজনের মরদেহ গাড়ির ভেতর থেকে উদ্ধার করা হয়।

ত্রিশাল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, আহতদের হাসপাতালে প্রেরণ করা হয়েছে এবং নিহতের মরদেহ শনাক্তে পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট