1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
আব্দুল্লাহপুরে ঘরমুখো মানুষের ঢল, বাস সংকট ও বাড়তি ভাড়ায় চরম দুর্ভোগ মোটরসাইকেলে সর্বোচ্চ তেল নেওয়া যাবে ২ লিটার, প্রাইভেটকারে ১০ মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ রমজানের চাঁদ দেখা গেছে, কাল রোজা শুরু তারেক রহমানের নেতৃত্বে শুরু হলো গণতান্ত্রিক অভিযাত্রা ২০ বছর পর সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি, প্রথমবার বিরোধী দলে জামায়াত সবাইকে কাঁদিয়ে বিদায় নিল ২০২৫, শুরু হলো চ্যালেঞ্জিং নির্বাচনী বছর স্বামীর পাশে চিরনিদ্রায় শায়িত ‘আপসহীন নেত্রী’ খালেদা জিয়া বেগম খালেদা জিয়ার জানাজা বুধবার বাদ জোহর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, একদিনের সাধারণ ছুটি
সর্বশেষ:
ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনায় উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর আগামীকাল পবিত্র ঈদুল ফিতর, দেশজুড়ে প্রস্তুতি সম্পন্ন দেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ৩০ কিলো‌মিটার যানবাহনের ধীরগতি সৌদিতে চাঁদ দেখা যায়নি, ঈদ শুক্রবার যমুনা সেতুর দুই পাড়ে নেই যানজট, স্বস্তিতে ঘরমুখো মানুষ ঈদযাত্রায় পাটুরিয়ায় বাড়ছে যানবাহন, ফেরিতে উঠতে সময় লাগছে বেশি আব্দুল্লাহপুরে ঘরমুখো মানুষের ঢল, বাস সংকট ও বাড়তি ভাড়ায় চরম দুর্ভোগ হাজারো প্রাণের আত্মত্যাগের বিনিময়ে আমরা একটি দায়বদ্ধ সংসদ পেয়েছি হাদি হত্যার দুই আসামিকে দেশে ফেরানোর উদ্যোগ নেওয়া হচ্ছে

তানোরে পরিবেশ দুষণ করে পুকুর ভরাট

তানোর (রাজশাহী) প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ মার্চ, ২০২৩
  • ৭৩৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

রাজশাহীর তানোরে এলাকাবাসীর বাধা উপেক্ষা ও পরিবেশ দুষণ করে প্রায় শত বিঘা আয়তনের পুকুর ভরাট করা হচ্ছে। উপজেলার চাঁন্দুড়িয়া ইউনিয়নের(ইউপি) হাড়দহ মাঠে নাইস গার্ডেন সংলগ্ন এসব পুকুর ভরাট করা হচ্ছে।

এদিকে এসব পুকুর ভরাটে অবৈধ ট্রাক্টরে মাটি বহন করে তানোর-বায়া আঞ্চলিক সড়কসহ এলাকার পাকা-কাঁচা রাস্তা নস্ট করা হচ্ছে।

মাটি ভরাটের দায়িত্বে থাকা আঃ আলিমের (০১৭৬৩-৩৫৬৭০৬) সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, জায়গার মালিক অনেক বড় মাপের ব্যক্তি সে সবাইকে ম্যানেজ করেই কাজ করছেন, তাছাড়া প্রকাশ্যে এভাবে কাজ করা যাবে না।

কোন দপ্তর থেকে অনুমতি নেওয়া হয়েছে জানতে চাইলে তিনি জানান, সেটা আমাদের বিষয়, যখন কাজ করবো তখন কথা হবে, কারো ক্ষমতা নেই বন্ধ করার, আমাদের পুকুর ভরাটের কথা প্রশাসন জানে, দু চার টাকার পত্রিকায় খবর করে আমাদের কিছুই হবে না।

স্থানীয়রা জরুরী ভিত্তিতে প্রশাসনের ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করে পুকুর ভরাট বন্ধের দাবী করেছেন।

রাজশাহী পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক কবির হোসেন জানান, জমির শ্রেণী কি সেটা না দেখে কিছু বলা যাবে না। তবে পুকুর হলে সেটা ভরাটের কোনো সুযোগ নাই, কেউ আইনের উর্ধে নয়। তিনি বলেন, সরেজমিন তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

এদিকে স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে গত বৃহস্পতিবার সরেজমিনে গিয়ে দেখা যায়, হাড়দহ মাঠে পুকুর ভরাট কাজ চলছে। সেখানে রয়েছে মাটি টেনে সমান করার মেশিন, ফেলা হয়েছে ইট। তানোর-বায়া আঞ্চলিক সড়কে মাটির স্তুপ দেখে বোঝার উপায় নাই এটা পাকা সড়ক, একটু বৃষ্টি হলেই তা চলাচলের অনুপযোগী হয়ে পড়বে।

স্থানীয়রা জানান, দেশের সরকার প্রধান এবং উচ্চ আদালতের কঠোর নির্দেশনা রয়েছে কৃষি জমি নস্ট ও পুকুর ভরাট করা যাবে না। অথচ তার পরেও কিভাবে প্রকাশ্যে দিবালোকে এভাবে পুকুর ভরাট করা হচ্ছে। তবে কি এরা সরকার প্রধান ও উচ্চ আদালতের থেকে বেশী শক্তিশালী বা ক্ষমতাবান।

এ বিষয়ে জানতে চাইলে গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও তানোরের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত সঞ্জয় কুমার মোহন্ত জানান, পরিবেশের ক্ষতি করে পুকুর ভরাটের কোন সুযোগ নেই। এ বিষয়ে বিস্তারিত খোঁজ খবর নিয়ে দ্রুত অভিযান পরিচালনা করা হবে।

এবিষয়ে রাজশাহী জেলা প্রশাসক (ডিসি) আব্দুল জলিল জানান, পুকুর ভরাট করার কোনো সুযোগ নাই, লোকেসান কোথায় জানতে চান তিনি, জানানো হয় চান্দুড়িয়া ইউপি হাড়দহ মাঠে, তিনি জানান দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট