1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
আব্দুল্লাহপুরে ঘরমুখো মানুষের ঢল, বাস সংকট ও বাড়তি ভাড়ায় চরম দুর্ভোগ মোটরসাইকেলে সর্বোচ্চ তেল নেওয়া যাবে ২ লিটার, প্রাইভেটকারে ১০ মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ রমজানের চাঁদ দেখা গেছে, কাল রোজা শুরু তারেক রহমানের নেতৃত্বে শুরু হলো গণতান্ত্রিক অভিযাত্রা ২০ বছর পর সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি, প্রথমবার বিরোধী দলে জামায়াত সবাইকে কাঁদিয়ে বিদায় নিল ২০২৫, শুরু হলো চ্যালেঞ্জিং নির্বাচনী বছর স্বামীর পাশে চিরনিদ্রায় শায়িত ‘আপসহীন নেত্রী’ খালেদা জিয়া বেগম খালেদা জিয়ার জানাজা বুধবার বাদ জোহর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, একদিনের সাধারণ ছুটি

‘ডিসেম্বরে ফাইনাল খেলা’

মহানগর রিপোর্ট :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩
  • ৩৯৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, খেলা হবে। ডিসেম্বরে ফাইনাল খেলা হবে। বুধবার রংপুর জিলা স্কুল মাঠে আওয়ামী লীগের মহাসমাবেশে তিনি এ কথা বলেন।

কাদের বলেন, বিএনপির একদফা খাদে পড়ে গেছে। ওই দলের কোমর ভেঙে গেছে। তারা আর পারবে না। খাদে পড়া দলের দফাও বাস্তবায়ন হবে না।

তিনি বলেন, আপনারা বলতে পারেন বিএনপির প্রধান নেতা কে? ওই তারেক রহমান সাজাপ্রাপ্ত। মুচলেকা দিয়ে দেশ ছেড়ে লন্ডনে পালিয়েছে। আজকে আবার কত বছর সাজা হয় কে জানে। খালেদা জিয়াও সাজাপ্রাপ্ত। নির্বাচন করার যোগ্যতা নেই।

তিনি আরও বলেন, আমরা তো ঘোষণা করে দিয়েছি, আমাদের নির্বাচনের নেতা শেখ হাসিনা। আমাদের আন্দোলনের নেতাও শেখ হাসিনা।

সেতুমন্ত্রী বলেন, আওয়ামী লীগ পালাবে না। এই দেশের মানুষ আওয়ামী লীগের শক্তি। শেখ হাসিনা, আমরা কেউই পালাবো না। তারেক রহমান পালিয়েছে। কবে আসবে কেউ জানেনা। সাহস নেই। আসলেই জেলে যেতে হবে।

বিএনপির উদ্দেশে তিনি বলেন, আপনারা বলছেন রাজপথে ফয়সালা করবেন। আর আমরা রাজপথেও আছি, নির্বাচনেও আছি।

আওয়ামী লীগের উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরে দলটির সাধারণ সম্পাদক বলেন, তিস্তার পানির ভাগ পাবেন। যার নেতৃত্বে আমরা গঙ্গার পানি পেয়েছি, তার নেতৃত্বে তিস্তা নদীর পানিরও ভাগ আমরা পাব। ধৈর্য্য ধরেন, আওয়ামী লীগ পালাবে না। আমাদের শিকড় মাটির গভীরে।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট