1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
শিরোনাম :
আব্দুল্লাহপুরে ঘরমুখো মানুষের ঢল, বাস সংকট ও বাড়তি ভাড়ায় চরম দুর্ভোগ মোটরসাইকেলে সর্বোচ্চ তেল নেওয়া যাবে ২ লিটার, প্রাইভেটকারে ১০ মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ রমজানের চাঁদ দেখা গেছে, কাল রোজা শুরু তারেক রহমানের নেতৃত্বে শুরু হলো গণতান্ত্রিক অভিযাত্রা ২০ বছর পর সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি, প্রথমবার বিরোধী দলে জামায়াত সবাইকে কাঁদিয়ে বিদায় নিল ২০২৫, শুরু হলো চ্যালেঞ্জিং নির্বাচনী বছর স্বামীর পাশে চিরনিদ্রায় শায়িত ‘আপসহীন নেত্রী’ খালেদা জিয়া বেগম খালেদা জিয়ার জানাজা বুধবার বাদ জোহর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, একদিনের সাধারণ ছুটি
সর্বশেষ:
ইরান যুদ্ধে কূল-কিনারা পাচ্ছেন না ট্রাম্প, খুঁজছেন বের হওয়ার পথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনায় উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর আগামীকাল পবিত্র ঈদুল ফিতর, দেশজুড়ে প্রস্তুতি সম্পন্ন দেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ৩০ কিলো‌মিটার যানবাহনের ধীরগতি সৌদিতে চাঁদ দেখা যায়নি, ঈদ শুক্রবার যমুনা সেতুর দুই পাড়ে নেই যানজট, স্বস্তিতে ঘরমুখো মানুষ ঈদযাত্রায় পাটুরিয়ায় বাড়ছে যানবাহন, ফেরিতে উঠতে সময় লাগছে বেশি আব্দুল্লাহপুরে ঘরমুখো মানুষের ঢল, বাস সংকট ও বাড়তি ভাড়ায় চরম দুর্ভোগ হাজারো প্রাণের আত্মত্যাগের বিনিময়ে আমরা একটি দায়বদ্ধ সংসদ পেয়েছি

ট্যাংক-বুলডোজার নিয়ে আল-শিফা হাসপাতালে ঢুকে পড়েছে ইসরায়েলি বাহিনী

আন্তর্জাতিক রিপোর্ট :
  • প্রকাশের সময় : বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩
  • ৩৬১ বার এই সংবাদটি পড়া হয়েছে

ট্যাংক ও বুলডোজার নিয়ে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের সবচেয়ে বড় চিকিৎসাকেন্দ্র আল-শিফা হাসপাতালে ঢুকে পড়েছে ইসরায়েলি বাহিনী। এতে হাসপাতালের বিপুলসংখ্যক রোগী ও আশ্রয় নেওয়া বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা মৃত্যুঝুঁকিতে পড়েছেন।

আতঙ্ক ছড়িয়েছে তাদের মধ্যে।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এর সত্যতা স্বীকার করে ইসরায়েল জানিয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা জানতে পেরেছে হাসপাতালটিতে ঘাঁটি গেড়েছে হামাসযোদ্ধারা। মূলত আল-শিফা হাসপাতালে হামাসের বিরুদ্ধে অভিযান চালাচ্ছেন তারা। হাসপাতালের বিশেষ বিশেষ অংশে তারা এ অভিযান চালাচ্ছে।

আল-শিফা হাসপাতালের চিকিৎসক আহমেদ আলজাজিরাকে মোখাল্লালাতি বলেন, হাসপাতাল ক্যাম্পাসে ইসরায়েলি ট্যাংক ও বুলডোজার প্রবেশ করেছে। এতে হাসপাতালটিতে ৬৫০ জন রোগী আটকা পড়েছেন। তাদের মধ্যে অন্তত ১০০ জনের অবস্থা সংকটাপন্ন। হাসপাতাল প্রাঙ্গণে অবস্থান নেওয়া নারী ও শিশুসহ কয়েক হাজার বাস্তুচ্যুত ফিলিস্তিনির জীবন এখন ঝুঁকিতে।

তিনি বলেন, পরিস্থিতি খুবই খারাপ। আমরা রোগী ও আশ্রয় নেওয়াদের শান্ত করার চেষ্টা করছি।

হাসপাতালে প্রবেশের আগে কয়েক ঘণ্টা ধরে এর আশপাশের এলাকায় ব্যাপক গোলাবর্ষণ করে ইসরায়েলি বাহিনী।

চিকিৎসক আহমেদ মোখাল্লালাতি জানান, লাগাতার বিস্ফোরণের শব্দ শুনছিলেন তিনি ও রোগীরা। হাসপাতালসহ ওই এলাকা বেশ কয়েকবার কেঁপে উঠেছিল। গোলাগুলির শব্দও শুনেছেন তিনি।

আল-শিফায় অভিযান চালানোর ইঙ্গিত অবশ্য ইসরায়েল আগে থেকেই দিয়ে আসছিল। তাদের অভিযোগ ছিল, হামাসের সদস্যরা লুকিয়ে হাসপাতালটিতে লুকিয়ে আছে এবং সেখান থেকে তারা তাদের কার্যক্রম পরিচালনা করছে।

যদিও হামাস থেকে বরাবরই এই অভিযোগ অস্বীকার করা হয়েছে।

এ বিষয়ে চিকিৎসক আহমেদ মোখাল্লালাতি বলেন, আমরা জানি না তারা (ইসরায়েলি বাহিনী) আমাদের কী করবে। আমরা জানি না তারা মানুষকে হত্যা করবে নাকি সন্ত্রাস করবে। আমরা জানি যে তাদের সমস্ত প্রচার মিথ্যা এবং তারাও জানে আল-শিফা মেডিকেল সেন্টারে হামাসযোদ্ধাদের চিহ্ন নেই।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট