1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
শিরোনাম :
আব্দুল্লাহপুরে ঘরমুখো মানুষের ঢল, বাস সংকট ও বাড়তি ভাড়ায় চরম দুর্ভোগ মোটরসাইকেলে সর্বোচ্চ তেল নেওয়া যাবে ২ লিটার, প্রাইভেটকারে ১০ মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ রমজানের চাঁদ দেখা গেছে, কাল রোজা শুরু তারেক রহমানের নেতৃত্বে শুরু হলো গণতান্ত্রিক অভিযাত্রা ২০ বছর পর সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি, প্রথমবার বিরোধী দলে জামায়াত সবাইকে কাঁদিয়ে বিদায় নিল ২০২৫, শুরু হলো চ্যালেঞ্জিং নির্বাচনী বছর স্বামীর পাশে চিরনিদ্রায় শায়িত ‘আপসহীন নেত্রী’ খালেদা জিয়া বেগম খালেদা জিয়ার জানাজা বুধবার বাদ জোহর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, একদিনের সাধারণ ছুটি
সর্বশেষ:
ইরান যুদ্ধে কূল-কিনারা পাচ্ছেন না ট্রাম্প, খুঁজছেন বের হওয়ার পথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনায় উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর আগামীকাল পবিত্র ঈদুল ফিতর, দেশজুড়ে প্রস্তুতি সম্পন্ন দেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ৩০ কিলো‌মিটার যানবাহনের ধীরগতি সৌদিতে চাঁদ দেখা যায়নি, ঈদ শুক্রবার যমুনা সেতুর দুই পাড়ে নেই যানজট, স্বস্তিতে ঘরমুখো মানুষ ঈদযাত্রায় পাটুরিয়ায় বাড়ছে যানবাহন, ফেরিতে উঠতে সময় লাগছে বেশি আব্দুল্লাহপুরে ঘরমুখো মানুষের ঢল, বাস সংকট ও বাড়তি ভাড়ায় চরম দুর্ভোগ হাজারো প্রাণের আত্মত্যাগের বিনিময়ে আমরা একটি দায়বদ্ধ সংসদ পেয়েছি

‘জরুরি’ কারণে বন্ধ ক্রিমিয়া ব্রিজ

মহানগর রিপোর্ট :
  • প্রকাশের সময় : সোমবার, ১৭ জুলাই, ২০২৩
  • ৩৬৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

রাশিয়ার মূল ভূখণ্ডের সঙ্গে ক্রিমিয়ার সংযোগ ঘটানো ক্রিমিয়া ব্রিজটি সাময়িক সময়ের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে।

বিষয়টি ‘জরুরি’ অবহিত করে কর্মকর্তারা জনগণকে সংযোগ সেতুটির ব্যবহার এড়াতে বলেছেন।

সোমবার (১৭ জুলাই) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।

অসমর্থিত একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার ভোরে স্থানীয়রা বিস্ফোরণের শব্দ শুনতে পান। যদিও কর্মকর্তারা এটিকে হামলা বলছেন না।

এর আগে, গত বছরের অক্টোবরে বড় ধরনের বিস্ফোরণের পর আংশিকভাবে বন্ধ হয়ে যায় ক্রিমিয়া ব্রিজ। যদিও তা পরে ফেব্রুয়ারিতে এসে সম্পূর্ণরূপে পুনরায় চালু হয়।

রাশিয়ার নিযুক্ত ক্রিমিয়া প্রশাসনের প্রধান সের্গেই আকসিওনভ বলেছেন, ক্রিমিয়ান সেতুতে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছিল। সেখানে একটি জরুরি অবস্থা দেখা দিয়েছে।

টেলিগ্রামে তিনি জানান, আইন প্রয়োগকারী সংস্থা ও দায়িত্বশীল পরিষেবাগুলো কাজ করছে। এটি পুনরায় চালুর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তিনি বলেন, বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আমি উপদ্বীপের বাসিন্দাদের ও অতিথিদের ক্রিমিয়া সেতু দিয়ে ভ্রমণ থেকে বিরত থাকতে বলেছি। এমনকি নিরাপত্তার কারণে তাদের বিকল্প পথ বেছে নিতে বলছি।

২০১৪ সালে সামরিক অভিযান চালিয়ে ইউক্রেনের কাছ থেকে ক্রিমিয়া দ্বীপের দখল নেয় রাশিয়া। পরে দ্বীপটির সঙ্গে রাশিয়ার সড়ক ও রেল যোগাযোগ ব্যবস্থা স্থাপনের জন্য দীর্ঘ ১৯ কিলোমিটার সেতুটি নির্মাণ করা হয়।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট