1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
আব্দুল্লাহপুরে ঘরমুখো মানুষের ঢল, বাস সংকট ও বাড়তি ভাড়ায় চরম দুর্ভোগ মোটরসাইকেলে সর্বোচ্চ তেল নেওয়া যাবে ২ লিটার, প্রাইভেটকারে ১০ মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ রমজানের চাঁদ দেখা গেছে, কাল রোজা শুরু তারেক রহমানের নেতৃত্বে শুরু হলো গণতান্ত্রিক অভিযাত্রা ২০ বছর পর সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি, প্রথমবার বিরোধী দলে জামায়াত সবাইকে কাঁদিয়ে বিদায় নিল ২০২৫, শুরু হলো চ্যালেঞ্জিং নির্বাচনী বছর স্বামীর পাশে চিরনিদ্রায় শায়িত ‘আপসহীন নেত্রী’ খালেদা জিয়া বেগম খালেদা জিয়ার জানাজা বুধবার বাদ জোহর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, একদিনের সাধারণ ছুটি
সর্বশেষ:
ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনায় উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর আগামীকাল পবিত্র ঈদুল ফিতর, দেশজুড়ে প্রস্তুতি সম্পন্ন দেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ৩০ কিলো‌মিটার যানবাহনের ধীরগতি সৌদিতে চাঁদ দেখা যায়নি, ঈদ শুক্রবার যমুনা সেতুর দুই পাড়ে নেই যানজট, স্বস্তিতে ঘরমুখো মানুষ ঈদযাত্রায় পাটুরিয়ায় বাড়ছে যানবাহন, ফেরিতে উঠতে সময় লাগছে বেশি আব্দুল্লাহপুরে ঘরমুখো মানুষের ঢল, বাস সংকট ও বাড়তি ভাড়ায় চরম দুর্ভোগ হাজারো প্রাণের আত্মত্যাগের বিনিময়ে আমরা একটি দায়বদ্ধ সংসদ পেয়েছি হাদি হত্যার দুই আসামিকে দেশে ফেরানোর উদ্যোগ নেওয়া হচ্ছে

ছেলের জন্মদিনে অমিতাভের উক্তি “বচ্চন পরিবারের গর্ব তুমি”

বিনোদন ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৮৩৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

৪৭ বছরে পা দিলেন অভিষেক বচ্চন। ক্যারিয়ারের বেশির ভাগ সময় নিন্দুকদের কটাক্ষ শুনতে হয়েছে অভিষেককে। জন্মদিনে সেসবের কড়া জবাব দিলেন গর্বিত বাবা অমিতাভ বচ্চন।

শুরুর দিন থেকেই ক্রমাগত তুলনার মুখে পড়েছেন অভিষেক বচ্চন। তাও আবার স্বয়ং অমিতাভ বচ্চনের সঙ্গে। সুপারস্টার বাবার ছেলে বলে কথা। তার প্রতিটি কাজেই হয়েছে চুলচেরা বিশ্লেষণ। প্রশংসা, পুরস্কার যেমন পেয়েছেন, সমালোচনাও শুনেছেন বিস্তর। তবে সমালোচকদের পালটা উত্তর দিতে যাননি জুনিয়র বচ্চন। ছেলের জন্মদিনে খোলা চিঠি লিখলেন বাবা অমিতাভ বচ্চন। অভিষেকের নিন্দুকদের কড়া জবাব দিয়ে লিখলেন- বচ্চন পরিবারের গর্ব তুমি।

ছেলেকে যেমন ভালোবাসেন, তেমনই তাকে নিয়ে গর্ব করেন অমিতাভ বচ্চন। প্রায়ই ছেলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তার চোখে ছেলে সব সময় জয়ী; কিন্তু এত দিন ধরে যারা অভিষেকের নিন্দামন্দ করেছেন, তাদের উদ্দেশে কলম ধরলেন অভিষেকের সুপারস্টার বাবা।

অমিতাভ বচ্চন ছেলের অভিষেকের জন্য লেখেন- সময় কিভাবে চলে যায়, তা বোঝাই যায় না। পেছনে ফিরে তাকালে আমাদের আনন্দ হয়, গর্ব হয় তোমার জন্য। আজকে তুমি যেটাই অর্জন করেছ, তার কৃতিত্ব তোমারই। এর পেছনে রয়েছে তোমার শ্রম, নিষ্ঠা, একাগ্রতা। আজ তুমি তোমার নিন্দুকদের, সমালোচকদের ভুল প্রমাণ করেছ।

তিনি ছেলের প্রশংসায় আরো লেখেন- বাবা হয়ে ছেলের সাফল্য দেখা গর্বের। পরিবারের গর্ব তুমি। যে সাফল্য তুমি পেয়েছ, তার প্রতিটা সিদ্ধান্তই তোমার।

অভিষেকের স্ত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন স্বামীর জন্মদিনে শুভেচ্ছাবার্তা দিয়ে লেখেন- শুভ জন্মদিন ভালোবাসা, আজীবন ও সারা জীবনের শুধুই তুমি।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট