1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ:
রোজার আগে বাড়তি দামে চাল-ডাল-চিনি, বেড়েছে মুরগির দামও হামলা হলে শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়াইয়ের হুমকি ইরানের নির্বাচন ডাকাতি আর যেন না ঘটে সেই ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন তারেক রহমান তীব্র শীতে ঢাকার ফুটপাতে গরম পোশাকের রমরমা বেচাকেনা সারাদেশে সিলিন্ডার গ্যাস বিক্রি বন্ধের ঘোষণা ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের হামলায় নিহত বেড়ে ৮০ জানুয়ারিতে ৫টি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে, হতে পারে বৃষ্টি সবাইকে কাঁদিয়ে বিদায় নিল ২০২৫, শুরু হলো চ্যালেঞ্জিং নির্বাচনী বছর স্বামীর পাশে চিরনিদ্রায় শায়িত ‘আপসহীন নেত্রী’ খালেদা জিয়া

ছাত্রলীগ নেত্রী সানজিদাসহ ৫ শিক্ষার্থীকে ইবি থেকে বহিষ্কার

মহানগর রিপোর্ট :
  • প্রকাশের সময় : শনিবার, ৪ মার্চ, ২০২৩
  • ৫৫৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দেশরত্ন শেখ হাসিনা হলে প্রথম বর্ষের ছাত্রী ফুলপরী খাতুনকে রাতভর নির্যাতনের ঘটনায় ছাত্রলীগ নেত্রী সানজিদাসহ পাঁচ নেতাকর্মীকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

অভিযুক্তদের কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তা জানাতে কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছে। আগামী সাত কার্যদিবসের মধ্যে ওই নোটিশের জবাব দিতে হবে। শনিবার (৪ মার্চ) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শাহাদাত হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।

বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন- পরিসংখ্যান বিভাগের ২০১৭-১৮ সেশনের সানজিদা চৌধুরী অন্তরা, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০২০-২১ সেশনের তাবাসসুম ইসলাম একই বর্ষের আইন বিভাগের ইসরাত জাহান মীম, চারুকলা বিভাগের হালিমা আক্তার ঊর্মি এবং ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের মাওয়াবিয়া।

আজ শনিবার সকালে ক্যাম্পাসে আসেন ফুলপরী। তিনি বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে থাকার ইচ্ছা পোষণ করায় তাকে ওই হলে আসন বরাদ্দ দেওয়া হয়েছে। হলটির বকুল ব্লকের ৫০১ নম্বর কক্ষে বরাদ্দ পেয়েছেন ফুলপরী।

গত বুধবার (১ মার্চ) বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ নির্যাতনে অভিযুক্ত ছাত্রলীগ নেত্রী সানজিদা চৌধুরী অন্তরাসহ ৫ জনকে অস্থায়ীভাবে বহিষ্কারের নির্দেশ দেন। একই সঙ্গে ফুলপরীকে পছন্দমতো হলে আবাসিকতা দেওয়ারও নির্দেশ দেওয়া হয়।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট