1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
আব্দুল্লাহপুরে ঘরমুখো মানুষের ঢল, বাস সংকট ও বাড়তি ভাড়ায় চরম দুর্ভোগ মোটরসাইকেলে সর্বোচ্চ তেল নেওয়া যাবে ২ লিটার, প্রাইভেটকারে ১০ মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ রমজানের চাঁদ দেখা গেছে, কাল রোজা শুরু তারেক রহমানের নেতৃত্বে শুরু হলো গণতান্ত্রিক অভিযাত্রা ২০ বছর পর সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি, প্রথমবার বিরোধী দলে জামায়াত সবাইকে কাঁদিয়ে বিদায় নিল ২০২৫, শুরু হলো চ্যালেঞ্জিং নির্বাচনী বছর স্বামীর পাশে চিরনিদ্রায় শায়িত ‘আপসহীন নেত্রী’ খালেদা জিয়া বেগম খালেদা জিয়ার জানাজা বুধবার বাদ জোহর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, একদিনের সাধারণ ছুটি
সর্বশেষ:
পূর্ণাঙ্গ বিজয় পর্যন্ত লড়াই চলবে, ঘোষণা ইরানের সশস্ত্র বাহিনীর ইরান যুদ্ধে কূল-কিনারা পাচ্ছেন না ট্রাম্প, খুঁজছেন বের হওয়ার পথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনায় উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর আগামীকাল পবিত্র ঈদুল ফিতর, দেশজুড়ে প্রস্তুতি সম্পন্ন দেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ৩০ কিলো‌মিটার যানবাহনের ধীরগতি সৌদিতে চাঁদ দেখা যায়নি, ঈদ শুক্রবার যমুনা সেতুর দুই পাড়ে নেই যানজট, স্বস্তিতে ঘরমুখো মানুষ ঈদযাত্রায় পাটুরিয়ায় বাড়ছে যানবাহন, ফেরিতে উঠতে সময় লাগছে বেশি আব্দুল্লাহপুরে ঘরমুখো মানুষের ঢল, বাস সংকট ও বাড়তি ভাড়ায় চরম দুর্ভোগ

চিত্রনায়ক শাকিবের কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন ক্রিকেটার সাকিব

বিনোদন রিপোর্ট :
  • প্রকাশের সময় : শনিবার, ৯ মার্চ, ২০২৪
  • ৪৪১ বার এই সংবাদটি পড়া হয়েছে

বাংলাদেশের ক্রিকেট ও সিনেমা অঙ্গনের দুই সুপারস্টার সাকিব আল হাসান ও শাকিব খান। ক্রিকেট বিশ্বে বাংলাদেশের অ্যাম্বাসেডর বলা হয় সাকিব আল হাসানকে।

আর শাকিব খান হচ্ছেন দেশীয় সিনেমার সুপারস্টার।

পেশাগত কাজে দুজনকেই থাকতে হয় তুমুল ব্যস্ত। ফলে বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক থাকলেও সচরাচর দেখাসাক্ষাৎ হয় না তাদের। তবে এবার শুধু দেখাই নয়, একত্রে কাজ করার বিষয়েও চুক্তিবদ্ধ হলেন।

একটি করপোরেট প্রতিষ্ঠানের সঙ্গে ইতোপূর্বে পরিচালক হিসেবে যুক্ত হয়েছেন শাকিব খান। এই প্রতিষ্ঠানটিতেই শুভেচ্ছাদূত হয়ে যোগ দিলেন সাকিব আল হাসান। তবে কোম্পানিটির নতুন ব্র্যান্ড ‘টাইলক্স’র জন্য।

শনিবার (০৯ মার্চ) দুপুরে রাজধানীর বনানীর একটি অভিজাত হোটেলে ঘটা আয়োজনে শাকিব-সাকিব চুক্তিস্বাক্ষর সেরেছেন। যেখানে শাকিব খানও হাজির ছিলেন।

এ সময় শাকিব খান বলেন, সাকিব আল হাসান কিংবা শাকিব খান, যে নামে ডাকা হোক; উই আর ব্রাদার। আজকে একটা অলরাউন্ডার ব্র্যান্ডের সঙ্গে যুক্ত হলের বিশ্বসেরা অলরাউন্ডার। সাকিব আল হাসান শুধুই যুক্ত হয়নি, বরং উচ্ছ্বসিত মনে যুক্ত হয়েছেন। কারণ তিনিও বুঝেছেন, এটা সত্যিই একটা বিশ্বমানের পণ্য। যেটা ক্রয় ক্ষমতার মধ্যে থাকবে। আমরা একসঙ্গে কাজ করব, এই প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যাব।

এসময় সাকিব আল হাসান বলেন, এই ব্র্যান্ডের সঙ্গে যুক্ত হয়ে ভালো লাগছে। আমি আশা করছি এই ব্র্যান্ডটি দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশেও সমাদৃত হবে এবং দেশে বৈদেশিক মুদ্রা নিয়ে আসবে। আর আমরা দেশের পণ্য ব্যবহার করব। আমার মনে হয় মানুষও এতে উপকৃত হবে।

গেল জানুয়ারিতে করপোরেট প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হন শাকিব খান। প্রতিষ্ঠানটি কসমেটিকস, টয়লেট্রিজ, হোম কেয়ার ও স্কিন কেয়ার ইত্যাদি বিষয়ক পণ্য উৎপাদন ও বাজারজাত করবে।

এদিকে, আসন্ন ঈদে মুক্তি পাবে শাকিব খানের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাজকুমার’। এর বেশিরভাগ শুটিং সম্পন্ন হয়েছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্য। মুক্তির অপেক্ষায় রয়েছে শাকিবের আরেক সিনেমা ‘দরদ’।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট