1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
আব্দুল্লাহপুরে ঘরমুখো মানুষের ঢল, বাস সংকট ও বাড়তি ভাড়ায় চরম দুর্ভোগ মোটরসাইকেলে সর্বোচ্চ তেল নেওয়া যাবে ২ লিটার, প্রাইভেটকারে ১০ মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ রমজানের চাঁদ দেখা গেছে, কাল রোজা শুরু তারেক রহমানের নেতৃত্বে শুরু হলো গণতান্ত্রিক অভিযাত্রা ২০ বছর পর সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি, প্রথমবার বিরোধী দলে জামায়াত সবাইকে কাঁদিয়ে বিদায় নিল ২০২৫, শুরু হলো চ্যালেঞ্জিং নির্বাচনী বছর স্বামীর পাশে চিরনিদ্রায় শায়িত ‘আপসহীন নেত্রী’ খালেদা জিয়া বেগম খালেদা জিয়ার জানাজা বুধবার বাদ জোহর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, একদিনের সাধারণ ছুটি
সর্বশেষ:
ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনায় উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর আগামীকাল পবিত্র ঈদুল ফিতর, দেশজুড়ে প্রস্তুতি সম্পন্ন দেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ৩০ কিলো‌মিটার যানবাহনের ধীরগতি সৌদিতে চাঁদ দেখা যায়নি, ঈদ শুক্রবার যমুনা সেতুর দুই পাড়ে নেই যানজট, স্বস্তিতে ঘরমুখো মানুষ ঈদযাত্রায় পাটুরিয়ায় বাড়ছে যানবাহন, ফেরিতে উঠতে সময় লাগছে বেশি আব্দুল্লাহপুরে ঘরমুখো মানুষের ঢল, বাস সংকট ও বাড়তি ভাড়ায় চরম দুর্ভোগ হাজারো প্রাণের আত্মত্যাগের বিনিময়ে আমরা একটি দায়বদ্ধ সংসদ পেয়েছি হাদি হত্যার দুই আসামিকে দেশে ফেরানোর উদ্যোগ নেওয়া হচ্ছে

ক্রীড়া সংগঠক ও মিডিয়া ব্যক্তিত্ব কাজী শাহেদ আর নেই

মহানগর রিপোর্ট :
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ আগস্ট, ২০২৩
  • ৩৮৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

চলে গেলেন বাংলাদেশের ক্রীড়াঙ্গনের অন্যতম শীর্ষ স্থানীয় সংগঠক এবং বিশিষ্ট মিডিয়া উদ্যোক্তা কাজী শাহেদ আহমেদ। তিনি দেশের ঐতিহ্যবাহী ক্লাব আবাহনী লিমিটেডের ডিরেক্টর ইনচার্জ পদে ছিলেন। ছিলেন দৈনিক আজকের কাগজ পত্রিকার সম্পাদক ও প্রকাশক।

সোমবার (২৮ আগস্ট) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বড় সন্তান কাজী নাবিল আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

কাজী নাবিল আহমেদ বলেন, আজ সন্ধ্যায় বাবাকে হারিয়েছি। সবাই বাবার জন্য দোয়া করবেন। এখনো জানাজার সময় ঠিক করা হয়নি।

বিগত কয়েক বছর ধরে কাজী শাহেদ নানা রোগে ভুগছিলেন। দেশে ও দেশের বাইরে চিকিৎসাধীন ছিলেন তিনি। সকল চেষ্টা ব্যর্থ করে আজ পৃথিবী ত্যাগ করলেন এই কৃতি সংগঠক।

৭৫ পরবর্তী দুঃসময়ে ঢাকা আবাহনীর হাল ধরেছিলেন কাজী শাহেদ আহমেদ। সেই থেকে অদ্যাবধি তিনি আবাহনীর সঙ্গেই রয়েছেন। তার তিন সন্তান কাজী নাবিল, কাজী আনিস ও কাজী ইনাম তিনজনই আবাহনী ক্লাবের পরিচালক। বাবার উত্তরসূরি হিসেবে দুই সন্তান ক্রীড়া সংগঠক হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছেন। কাজী নাবিল বাফুফে সহ-সভাপতি পদে আছেন ২০০৮ সাল থেকে। ২০১৩ সাল থেকে কাজী ইনাম বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক।

কাজী শাহেদ আহমেদ ১৯৪০ সালের ৭ নভেম্বর যশোরে জন্মগ্রহণ করেন। ইঞ্জিনিয়ারিং পাসের পর তিনি ১৪ বছর সেনাবাহিনীতে চাকরি করেন।

১৯৭৯ সালে তিনি জেমকন গ্রুপ প্রতিষ্ঠা করেন। খবরের কাগজ ও আজকের কাগজ তার প্রতিষ্ঠিত দুটি দৈনিক পত্রিকা।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট