1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
সর্বশেষ:
জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার ২৪ ঘণ্টায় ঢাকায় ২০ মিলিমিটার বৃষ্টি, আজও বজ্রসহ বৃষ্টির আভাস মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ছয় সপ্তাহের মধ্যে আকস্মিক হামলা চালাতে পারে ইরান ভূমিকম্পের ৩ মিনিট পরই নেপালে আকস্মিক বন্যা-ভূমিধস, নিহত বেড়ে ১৫৭ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায় এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ সকাল ১০টায় ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রাথমিকের ১৪ হাজার ৩৮৪ শিক্ষকের যোগদান ২৯ অক্টোবর

কাল ৬৪ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াবে রাসিক

স্টাফ রিপোর্টার :
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৮৫৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

সারাদেশে একযোগে আগামী ২০ ফেব্রুয়ারি ২০২৩ জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পালিত হবে। রাজশাহী মহানগরীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে রাজশাহী সিটি কর্পোরেশনের আয়োজনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে নগর ভবনের সরিৎ দত্ত গুপ্ত সভাকক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের মাধ্যমে ৬-১১ মাস বয়সী সকল শিশুকে একটি নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সী সকল শিশুকে একটি লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এ ক্যাম্পেইনে রাজশাহী মহানগরীতে ৩৮৪টি কেন্দ্রে ৬-১১ মাস বয়সী ৮ হাজার ২৭৪ জন ও ১২-৫৯ মাস বয়সী ৫৫ হাজার ৯৪৮ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ক্যাম্পেইন সুষ্ঠু ও সফলভাবে বাস্তবায়নে প্রতিটি কেন্দ্রে ২ জন করে ৩৮৪টি কেন্দ্রে ৭৬৮জন স্বেচ্ছাসেবী নিয়োজিত থাকবে। সকাল ৮টা হতে ৪টা পর্যন্ত সকল কেন্দ্র খোলা থাকবে। এই কার্যক্রম সফলভাবে বাস্তবায়নে মাইকিং, মসজিদে জুম্মার নামাজের পূর্বে মসজিদের ইমাম/খতিবের মাধ্যমে মুসল্লিদের অবহিতকরণ এবং অন্যান্য উপাসনালনের মাধ্যমেও একই বার্তা প্রেরণ করা হচ্ছে।

রাসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এফএএম আঞ্জুমান আরা বেগমের সভাপতিত্বে সংবাদ সম্মেলন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাসিকের প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু।

সংবাদ সম্মেলনে সরিফুল ইসলাম বাবু বলেন, মাননীয় মেয়র জননেতা এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের নেতৃত্বে সবুজ, সুন্দর পরিচ্ছন্ন পরিবেশ, আলোকায়ন, স্বাস্থ্যসেবা সহ সকল ক্ষেত্রে সফলতা অর্জন করেছে রাজশাহী সিটি কর্পোরেশন। স্বাস্থ্যসেবায় এই সিটি অর্জন উল্লেখযোগ্য। ইপিআই কার্যক্রমে আমরা পরপর ১০ বার দেশসেরা হয়েছি।

তিনি আরো বলেন, আগামী প্রজন্মকে সুস্থ ও সবলভাবে গড়ে তুলতে বাংলাদেশ সরকার গত ২২ বছর ধরে শিশুদের রাতকানা, হাম, দীর্ঘমেয়াদি ডায়রিয়া, মারাত্মক অপুষ্টি থেকে রক্ষা করতে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন পালন করছে। জাতীয় কর্মসূচির এ কার্যক্রমকে সফলভাবে বাস্তবায়নে গণমাধ্যম কর্মীদের সহযোগিতা অপরিহার্য।
সভায় রাজশাহীতে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন কার্যক্রম বিষয়ে সার্বিক চিত্র উপস্থাপন করেন প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এফএএম আঞ্জুমান আরা বেগম। সভায় রাসিকের ভ্যাটেরিনারী সার্জন ডাঃ ফরাদ উদ্দিন, ডা. তারিকুল হাসান বনি, জন্ম-মৃত্যু নিবন্ধন কর্মকর্তা নাজমা খাতুন। অনুষ্ঠান সঞ্চালনা করেন রাসিকের ফুড এন্ড স্যানিটেশন অফিসার শেখ আরিফুল হক।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট