1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
সর্বশেষ:
অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার ২৪ ঘণ্টায় ঢাকায় ২০ মিলিমিটার বৃষ্টি, আজও বজ্রসহ বৃষ্টির আভাস মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ছয় সপ্তাহের মধ্যে আকস্মিক হামলা চালাতে পারে ইরান ভূমিকম্পের ৩ মিনিট পরই নেপালে আকস্মিক বন্যা-ভূমিধস, নিহত বেড়ে ১৫৭ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায় এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ সকাল ১০টায়

কাল রাজশাহীর বাগমারায় আসছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

মহানগর রিপোর্ট :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৮৭৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

আগামীকাল শনিবার রাজশাহীর বাগমারায় এক দিনের সফর করবেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আ.ক.ম মোজাম্মেল হক। বাগমারা আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও বাগমারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হকের আমন্ত্রণে তিনি বাগমারায় সফর করবেন। সকাল ১০ টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে হেলিকপ্টার যোগে বাগমারার শিকদারীস্থ সালেহা ইমারত কোল্ড স্টোরেজের হ্যালিপ্যাডে অবতরণ করবেন।

এক দিনের এই সফরের শুরুতেই মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আ.ক.ম. মোজাম্মেল হক ভবানীগঞ্জের চাঁনপাড়ায় অবস্থিত বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করবেন। পরে উপজেলা এরপর বীর মুক্তিযোদ্ধাদের জন্য নির্মিত উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের শুভ উদ্বোধন করবেন। পরে ভবানীগঞ্জ নিউ মার্কেট অডিটোরিয়ামে বীর মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় করবেন। মতবিনিময় শেষে তিনি আবারো সালেহা ইমারত কোল্ড স্টোরেজ হ্যালিপ্যাড থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট