1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ:
অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার ২৪ ঘণ্টায় ঢাকায় ২০ মিলিমিটার বৃষ্টি, আজও বজ্রসহ বৃষ্টির আভাস মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ছয় সপ্তাহের মধ্যে আকস্মিক হামলা চালাতে পারে ইরান ভূমিকম্পের ৩ মিনিট পরই নেপালে আকস্মিক বন্যা-ভূমিধস, নিহত বেড়ে ১৫৭ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায় এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ সকাল ১০টায়

এগিয়ে ইমরানের পিটিআই, তবুও সরকার গঠনে অনিশ্চয়তা

আন্তর্জাতিক রিপোর্ট :
  • প্রকাশের সময় : শনিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৪০৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

পাকিস্তানের জাতীয় পরিষদের নির্বাচনের ফলাফল ঘোষণা শেষের পথে রয়েছে। গত বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) দেশটির জাতীয় পরিষদের ২৬৬টি আসনের মধ্যে ২৬৫টি আসনে নির্বাচন হয়।

পাকিস্তানের নির্বাচন কমিশন ২২৬টি আসনের ফলাফল ঘোষণা করেছে। এরমধ্যে ইমরান খানের পিটিআই সমর্থিত ও অন্যান্য স্বতন্ত্র প্রার্থীরা ৯২টি আসনে জয় পেয়েছেন। নওয়াজ শরীফের মুসলিম লীগ জয় পেয়েছে ৬৪টি আসনে। বিলাওয়াল ভুট্টোর পিপিপি জিতেছে ৫০টি আসন। আর অন্যান্য দলগুলো জিতেছে ২০টি আসন।

ইমরান খানের স্বতন্ত্র প্রার্থীরা সংখ্যাগরিষ্ঠতা পেলেও তাদের সরকার গঠন নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।

কারণ নওয়াজ শরীফের মুসলিম লীগ এবং বিলাওয়াল ভুট্টোর পিপিপি জোট গঠন করতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

পাক সংবাদমাধ্যম এআরওয়াই এক প্রতিবেদনে জানিয়েছে, নওয়াজ শরীফ ও মুসলিম লীগের অন্যান্য নেতাদের সঙ্গে বৈঠক করতে লাহোরে যাচ্ছেন পিপিপির দুই শীর্ষ নেতা বিলাওয়াল ভুট্টো এবং আসিফ আলী জারদারি।

এর আগে শুক্রবার সন্ধ্যায় নিজ সমর্থকদের উদ্দেশ্যে ভাষণ দেন নওয়াজ শরীফ। এ ভাষণে তিনি জানান, জাতীয় পরিষদের দল হিসেবে তারা সর্বোচ্চ আসন পেয়েছেন। যদিও ওই সময় তিনি জানান সরকার গঠন করতে হলে তাকে অন্যান্য দলগুলোর সঙ্গে জোট বাঁধতে হবে।

এছাড়া পিটিআই দাবি করেছে, নির্বাচনের ফল ঘোষণার ক্ষেত্রে ব্যাপক কারচুপি করা হয়েছে। বুথ থেকে এক রকম ফল আনা হলেও; আজ সেটি বদলে অন্য ফলাফল ঘোষণা করা হয়েছে।

দলটি ঘোষণা দিয়েছে, এই কারচুপির বিরুদ্ধে আদালতের দারস্থ হবে তারা।

পিটিআইয়ের অপর একটি সূত্র জানিয়েছে, নিজেদের কর্মপরিকল্পনা ঠিক করতে আগামীকাল শনিবার— ইমরানের খানের সঙ্গে দেখা করতে আদিয়ালা জেলে যাবে তাদের একটি প্রতিনিধি দল। সেখানে ইমরানের সঙ্গে পরবর্তী সিদ্ধান্ত নিয়ে পরামর্শ করা হবে।

এদিকে এবারের নির্বাচনের মাধ্যমে দেশটিতে রাজনৈতিক অচলাবস্থার সৃষ্টি হয়েছে। আর যদি এটি চলতে থাকে তাহলে তা পুরো দেশের অর্থনৈতিক ও রাজনৈতিক অঙ্গনে প্রভাব ফেলবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিশেষজ্ঞরা।

সূত্র: আলজাজিরা

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট