1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
শিরোনাম :
আব্দুল্লাহপুরে ঘরমুখো মানুষের ঢল, বাস সংকট ও বাড়তি ভাড়ায় চরম দুর্ভোগ মোটরসাইকেলে সর্বোচ্চ তেল নেওয়া যাবে ২ লিটার, প্রাইভেটকারে ১০ মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ রমজানের চাঁদ দেখা গেছে, কাল রোজা শুরু তারেক রহমানের নেতৃত্বে শুরু হলো গণতান্ত্রিক অভিযাত্রা ২০ বছর পর সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি, প্রথমবার বিরোধী দলে জামায়াত সবাইকে কাঁদিয়ে বিদায় নিল ২০২৫, শুরু হলো চ্যালেঞ্জিং নির্বাচনী বছর স্বামীর পাশে চিরনিদ্রায় শায়িত ‘আপসহীন নেত্রী’ খালেদা জিয়া বেগম খালেদা জিয়ার জানাজা বুধবার বাদ জোহর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, একদিনের সাধারণ ছুটি

‘একা একা খেতে চাও’— বিজ্ঞাপনের সেই মডেল আর নেই

মহানগর রিপোর্ট :
  • প্রকাশের সময় : রবিবার, ২০ আগস্ট, ২০২৩
  • ৫৬৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

মজার জিনিস স্বভাবতই মানুষ একা খেতে পছন্দ করে। ভাগ যত কম পড়বে ততই ভালো। এক্ষেত্রে দরজায় খিল দিয়ে খাওয়ার আইডিয়া একেবারেই মন্দ নয়। সেই ধারণা থেকেই নব্বই দশকে নির্মিত হয়েছিল একটি চিপসের বিজ্ঞাপন। যেখানে ভাগ থেকে বাঁচতে ‘একা একা খেতে চাও, দরজা বন্ধ করে খাও’ সংলাপ সম্বলিত বিজ্ঞাপনটি তুমুল জনপ্রিয়তা পেয়েছিল।

সেসময় বিটিভিতে প্রচারিত বিজ্ঞাপনটির এই সংলাপ মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়েছিল। তখন হঠাৎ একদিন এই বিজ্ঞাপনের মডেলের মৃত্যুর খবর রটে যায়। পরে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদিতে হানিফ সংকেত তাকে অতিথি হিসেবে এনে জানিয়ে দেন, তিনি আসলে মারা যাননি, দিব্যি বেঁচে আছেন।

তবে এবার আর রটনা নয়, সত্যি সত্যিই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেলেন ‘একা একা খেতে চাও, দরজা বন্ধ করে খাও’ সংলাপের বিজ্ঞাপনের সেই মডেল সাদ হোসেন। গতকাল শনিবার রাত ৯টার দিকে লিভারের সমস্যায় ভুগে মারা যান তিনি। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৩৯ বছর। সাদের মৃত্যুর খবরটি সামাজিক মাধ্যমে নিশ্চিত করেছেন তার শ্যালক আরিফ আকতার শাকিব।

ফেসবুকে তিনি লিখেছেন, ‘আমার বোন জামাই সাদ হোসেন আর নেই। সবাই তার জন্য দোয়া করবেন।’ এছাড়া সাদের অ্যাকাউন্টটি ট্যাগ দিয়ে ফেসবুকে তার অনেক বন্ধু ও আত্মীয়স্বজনরা মৃত্যুর খবর জানিয়েছেন।

সদ্যপ্রয়াত সাদ হোসেন পরিবার নিয়ে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে থাকতেন। জানা গেছে, সেখানেই শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। আমেরিকার মাটিতেই তাকে সমাহিত করা হবে।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট